Advertisement
  • বি। দে । শ
  • জুন ১৫, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অগ্নিধ্বস্ত বিমান, নিহত ১২

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অগ্নিধ্বস্ত বিমান, নিহত ১২

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটা ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ১২ জন নিহত হয়েছেন। বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছেই দুর্ঘটনাটি ঘটে। ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রাথমিক তথ্যে জানা গেছে যে, স্থানীয় সময় সকাল ১১:৩৫ মিনিট নাগাদ বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ওড়ার সময় প্যাসিফিক অ্যারোস্পেসের পি৭৫০ বিমানটি বিধ্বস্ত হয়েছে। পাইলটসহ বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। এফএএ জানিয়েছে যে, দুর্ঘটনার সময় তারা বিমান চলাচল নিয়ন্ত্রণ করছিল না। সংস্থাটি আরও জানিয়েছে যে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বিমান বিধ্বস্ত হওয়ার তদন্ত করবে এবং কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আরও তথ্য জানাবে।

কানসাস সিটি থেকে প্রায় ৬৫ মাইল দক্ষিণে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মিসৌরি হাইওয়ে পেট্রোল সার্জেন্ট জাস্টিন ইউইং বলেছেন, বিমানটিতে স্কাইডাইভিংয়ের জন্য যাত্রী ছিল। তিনি বলেন, ‘‌রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জরুরি পরিষেবা দল খবর পায় যে, একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই জরুরি পরিষেবার কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।’‌ ইউইং আরও বলেন, বিমানটি বিমানবন্দরের কাছে একটা মাঠে অবতরণ করে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার তদন্ত করবে।

বিধ্বস্ত হওয়া প্যাসিফিক অ্যারোস্পেসের পি৭৫০ বিমানটি একটি একক ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান মডেল। এটি স্কাইডাইভিংয়ের জন্য জনপ্রিয়। তবে কার্গো, আকাশ থেকে জরিপ এবং চিকিৎসাজনিত জরুরি স্থানান্তরের মতো অন্যান্য কাজেও এটি উপযোগী। বিমানটি সর্বোচ্চ ১৭ জন স্কাইডাইভার বহন করতে পারে এবং ছোট রানওয়ে থেকেও উড়তে ও অবতরণ করতে সক্ষম। এফএএ-এর রেকর্ড অনুযায়ী, বিধ্বস্ত হওয়া বিমানটি ২০১০ সালে নির্মিত হয়েছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!