- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
জাল নোট উদ্ধার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থেকে। পুলিশের হাতে গ্রেপ্তার ২
ফের জাল নোট উদ্ধার বসিরহাট জেলা পুলিশের তৎপরতায়। প্রজাতন্ত্র দিবসের দিন মাঝরাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার জোকার বিল এলাকা থেকে ভারতীয় ১০০ টাকার নোট সহ ২ দুস্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানায় ধৃতদের নাম সনাতন মন্ডল, শেখ মহিবর। এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক মহিবরকে ৪ দিন পুলিশ হেপাজত ও সনাতনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য গত সপ্তাহে ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম ৫০০ টাকার জাল নোট সহ ২ নোটের কারবারিকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় টাকার ১০৩ টি ১০০ টাকার নোট অর্থাৎ ১০ হাজার ৩০০ উদ্ধার হয়েছে রবিবার গভীর রাতে। হাড়োয়া থানার পুলিশের কাছে খবর আসে হাড়োয়া–রাজারহাট রোডে জোকার বিল এলাকায় জাল টাকা নিয়ে ২ পাচারকারী অপেক্ষা করছে। পুলিশ সেইমত অভিযান চালায়। পুলিশ হানা দিয়ে ২ দুস্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে। তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় ১০৩ টি ভারতীয় ১০০ টাকার জাল নোট। এই চক্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গত সপ্তাহে পুলিশ বমাল গ্রেপ্তার করে সেলিম মন্ডল, ইব্রাহিম মন্ডল নামে ২ নোট পাচারকারীকে। এক সপ্তাহের মধ্যে আবার জাল নোট সহ ধরা পড়ল ২ দুস্কৃতী। প্রশাসন সূত্রে জানা গেছে, ইদানিং কালে বাংলাদেশের অস্থিরতার সুযোগে সীমান্ত এলাকাতে নানা অসামাজিক কাজ বেড়েছে। বিশেষ করে বিএসএফ এখন ব্যস্ত সীমান্তে অনুপ্রবেশ ও কাঁটাতার সামালাতে। সীমান্ত এলাকায় বিএসএফের কড়া পাহারা চলছে পাশাপাশি বাংলাদেশে আভ্যান্তরীন অস্থিরতার জেরে অর্থনৈতিক মন্দা চলছে। তারই সুযোগ নিয়ে সীমান্তে পাচারচক্র, জাল নোটের কারবারিরা সক্রীয় হয়ে উঠেছে। সুযোগ বুঝে সীমান্ত এলকায় দস্কৃতীরা তাদের কাজ হাসিল করছে। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে জাল নোট এদেশে ঢোকানোর চেষ্টা চলছে। এক সপ্তাহের মধ্যে ৫০০ ও ১০০ টাকার জাল নোট সহ ৪ জাল নোটের কারবারিকে গ্রেপ্তারের ঘটনাকে লঘু করে দেখছে না পুলিশ প্রশাসন ও বিএসএফ কর্তারা। তারা নিশ্চিত এর পেছনে আন্তর্জাতিক চক্র কাজ করছে। পুলিশ , প্রশাসনের সেটাই চিন্তার কারন হয়ে উঠেছে। সেভাবেই জাল নোটের কারবারিদের ধরতে জাল বিছিয়েছে পুলিশও।
❤ Support Us







