Advertisement
  • দে । শ
  • জুন ১২, ২০২৫

কালনায় তৃণমূলের প্রধানকে হেনস্থা, সদস্যদের মারধর, গ্রেফতার ৩

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় তৃণমূলের প্রধানকে হেনস্থা, সদস্যদের মারধর, গ্রেফতার ৩

তৃণমূল শাসিত কালনার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে হেনস্থা ও ৩ পঞ্চায়েত সদস্যকে মারধর। অভিযোগ পেয়ে কালনা থানার পুলিশ গ্রেপ্তার করল ৩ অভিযুক্তকে। পঞ্চায়েত অফিসেই এই ঘটনার পরই কালনার বুলবুলিতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত গোলাম মোর্তাজা শেখ, হাসান নায়েক ও আব্বাস শেখ এলাকারই বাসিন্দা।

পঞ্চায়েত ও এলাকা সূত্রের খবর, পঞ্চায়েতে মিশন নির্মল বাংলা প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক ছিল। বৈঠকের আগেই প্রধান প্রমীলা মুর্মুর সঙ্গে  হিসাবনিকাশে নিয়ে অশান্তি বাধে। এরপরই পঞ্চায়েত প্রধানকে চরম হেনস্থা এবং ৩ সদস্য রেফাতুল্লা শেখ, ইউনাস শেখ ও শান্তনু ঘোষকে মারধরের অভিযোগ ওঠে। রেফাতুল্লা শেখকে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। প্রধান প্রমীলা মূর্মূ বলেন, ‘অকারণে পঞ্চায়েতের তিন সদস্যকে মারধর করা হয়েছে। আমাকেও হেনস্থা করা হয়েছে। বুলবুলিতলা ফাঁড়িতে অভিযোগ জানিয়েছি। আমি খুব অসুস্থ রয়েছি।’ জখম সদস্য রেফাতুল্লা বললেন, ‘উন্নয়ন নিয়ে বৈঠক ছিল। তার আগেই প্রধানের কাছে হঠাৎ করেই কয়েকজন হিসাবনিকাশ চায়। পরে আমাদেরকে মারধর করে। প্রধানকে হেনস্থা করে। পুলিশ পঞ্চায়েতের সিসিক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।’ অভিযুক্তদের তরফেও অভিযোগ দায়ের হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!