- দে । শ
- ডিসেম্বর ২০, ২০২২
জম্মু–কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ জঙ্গি
জম্মু–কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদ দমন অভিযানে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। মঙ্গলবার সকালে জম্মু–কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গি নিহত হয়েছে। তিন জঙ্গিই লস্কর–ই–তৈবার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। নিহত তিন জঙ্গির মধ্যে দুজনের দেহ শনাক্ত করা গেছে। নিহত দুই জঙ্গি নাম লতিপ লোন ও উমের নাজির। দুজনই জম্মু–কাশ্মীর উপত্যকায় দুটি হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিল।
মঙ্গলবার ভোরে নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল সোপিয়ানের জাইনাপোরার মুনঝ মার্গ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্বন্ধে খবর পাওয়ার পর তল্লাশি ও ঘেরাও অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযান চালানোর সময় সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, ‘লস্কর–ই–তৈবার সঙ্গে যুক্ত থাকা ৩ জঙ্গি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গেছে। তাদের মধ্যে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তিনজনের মধ্যে দুজন হল লতিফ লোন ও উমের নাজির। তৃতীয় জঙ্গির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।’ আরেকটি টুইটে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ‘কাশ্মীরি পন্ডিত পূরণ কিষাণ ভাটের হত্যার সঙ্গে সোপিয়ানের লতিফ লোন যুক্ত ছিল এবং নেপালের তিল বাহাদুর থাপাকে খুনের সঙ্গে যুক্ত ছিল অনন্তনাগের উমের নাজ়ির।’
ঘটনাস্থ থেকে নিরাপত্তী বাহিনী ১টি একে ৪৭ রাইফেল এবং ২টি পিস্তল উদ্ধার করেছে। কাশ্মীর গত বছর থেকেই একের পর এক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে আসছে। যার শিকার অভিবাসী শ্রমিক কিংবা কাশ্মীর পণ্ডিত।
❤ Support Us






