- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২১, ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, মেঘালয়ে। কম্পন অনুভূত গুয়াহাটিতেও, রিখটার স্কেলে মাত্রা ৫.২
শিশুমৃত্যু তাকে ঘিরে আন্দোলনে একেই উত্তপ্ত, তার ওপর এ বার ভূমিকম্পের অভিঘাতে কেঁপে উঠলো মণিপুর। মঙ্গলবার ভোর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয় মণিপুরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। মণিপুরে ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয় অসমের গুয়াহাটিতেও। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানান হয়েছে, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ড মণিপুরে এই ভূমিকম্প হয়েছে। মাটির প্রায় ৬২ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং এলাকা।
মণিপুরে এই ভূমিকম্প গুয়াহাটি ও সংলগ্ন অঞ্চলকেও কাঁপিয়েছে। ভূমিকম্পের জেরে শুধু গুয়াহাটি নয়, উত্তর-পূর্ব ভারতের আরও বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে নাগাল্যান্ড, অসম ও মেঘালয়েও। তার জেরে উত্তর-পূর্ব ভারতের ওই সব রাজ্যের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ওই কাকভোরে। তবে এখনও কোনও জেলা থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে খবর। উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এই ধরনের কম্পন কিছু নতুন নয়, তবুও প্রতিটি ঘটনার পরই সতর্কতা জারি করা হয় এই অঞ্চলে, এবারও সতর্কতা জারি করা হয়েছে।
❤ Support Us







