Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

জাতীয় গেমসে ৫ পদক পূর্বস্থলীর পঞ্চকন্যার

আরম্ভ ওয়েব ডেস্ক
জাতীয় গেমসে ৫ পদক পূর্বস্থলীর পঞ্চকন্যার

উত্তরাখণ্ডে আয়োজিত এবারের ন্যাশানাল গেমসে অ্যাক্রোব্যাটিক জিমনাস্টিকে পূর্বস্থলীর ঝুলিতে ৫টি রুপোর পদক। ধারাবাহিক অনুশীলন ও হাড়ভাঙা কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করেন পদকপ্রাপ্ত পঞ্চকন্যা। পূর্বস্থলী ১নং ব্লকের বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিত ওই পদকপ্রাপ্তরা। উইমেনস পেয়ার ইভেন্টে স্নেহা দেবনাথ ও রিম্পা দেবনাথ রুপ পেয়েছে। অন্যদিকে উইমেনস ট্রায়ো ইভেন্টে রুপোর পদক পেয়েছে প্রিয়াংকা দেবনাথ, স্নেহা মণ্ডল ও সঙ্গীতা বিশ্বাস। তাদের প্রশিক্ষক অভিজিৎ দেবনাথ বলেন, ‘রুপোর পদক পাওয়া ওই ৫ পড়ুয়া খুবই গরিব ঘর থেকে উঠে এসেছে। কিন্তু সফল হওয়ার জেদ ছিল ষোল আনা। তাই সাফল্য মিলেছে।’ জানা গেল, পদক প্রাপকদের কারও বাবা খেতমজুর, কারও বাবা হোটেলের কর্মী। সংসার চালাতে হিমশিম খেতে হয়। এই অবস্থার মধ্যেও পড়াশোনার পাশাপাশি জিমন্যাস্টিকে জাতীয় পর্যায়ে সাফল্যের জন্য কঠোর অনুশীলনে নিজেদের ডুবিয়ে রেখেছিল সঙ্গীতা-প্রিয়াংকারা। জাতীয় গেমসে সাফল্যের পর তাদের পাখির চোখ আন্তর্জাতিক স্তরে সাফল্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!