- প্রচ্ছদ রচনা
- অক্টোবর ১০, ২০২২
অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে, সমীক্ষা রিপোর্টে শীর্ষে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হল দেশের এমন দুটি রাজ্য, যেখানে অর্ধেকেরও বেশি মেয়ে ২১ বছর বয়সে পৌঁছনোর আগেই বিয়ে করেন। সমীক্ষায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে ৫৪.৯ শতাংশ মেয়ে ২১ বছর বয়সে পৌঁছনোর আগেই বিয়ে করে। অন্যদিকে ঝাড়খণ্ডে এর হাস ৫৪.৬ শতাংশ। আর জাতীয় স্তরে হার ২৯.৫ শতাংশ।
অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহের দিক দিয়ে এই মুহূর্তে ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড। অপ্রাপ্ত বয়স্কর বিবাহের ব্যাপারে সবথেকে কড়া কেরালা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ জনসংখ্যার সমীক্ষার রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।
২০২০ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে ৮৪ লক্ষ জনসংখ্যার মধ্যে এক সমীক্ষা করা হয়েছিল। এবছর সেপ্টেম্বরের শেষ দিকে সেই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে ঝাড়খন্ডে মেয়েদের প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিবাহের শতাংশ ৫.৮। আর কেরালায় শূন্য শতাংশ। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ‘১৮ বছর বয়সে পৌঁছনোর আগেই বিয়ে করা মেয়েদের জাতীয় স্তরে হার ১.৯, কেরালায় ০.০ আর ঝাড়খণ্ডে ৫.৮। ঝাড়খণ্ডে গ্রামীন এলাকায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহের শতাংশ ৭.৩, শহরাঞ্চলে ৩ শতাংশ।’
ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হল দেশের এমন দুটি রাজ্য, যেখানে অর্ধেকেরও বেশি মেয়ে ২১ বছর বয়সে পৌঁছনোর আগেই বিয়ে করেন। সমীক্ষায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে ৫৪.৯ শতাংশ মেয়ে ২১ বছর বয়সে পৌঁছনোর আগেই বিয়ে করে। অন্যদিকে ঝাড়খণ্ডে এর হাস ৫৪.৬ শতাংশ। আর জাতীয় স্তরে হার ২৯.৫ শতাংশ।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভা মহিলাদের বিবাহের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার সিদ্ধান্ত নিয়েছে। লিঙ্গ সুরক্ষা, মহিলাদের স্বাস্থ্য ও পুস্টির উন্নতি ও জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো দিকগুলির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা সংসদের শীতকালীন অধিবেশনেই বিয়ের বয়স বাড়ানোর সংশোধনী নিয়ে আসার। ২০২০ সালে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত টাস্ক ফোর্সের সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
❤ Support Us








