Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৩

মিড ডে মিলের খাবারে সাপ। প্রধান শিক্ষককে ঘেরাও করে স্থানীয়দের বিক্ষোভ। অব্যবস্থার দায় কার তা নিয়ে উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
মিড ডে মিলের খাবারে সাপ। প্রধান শিক্ষককে ঘেরাও করে স্থানীয়দের বিক্ষোভ। অব্যবস্থার দায় কার তা নিয়ে উঠছে প্রশ্ন

শিক্ষাঙ্গনে সমাজের প্রান্তিক এবং অনগ্রসর পরিবারের সন্তানদের পুষ্টির কথা চিন্তা করে চালু হয়েছিল মিড ডে মিলের ব্যবস্থা। এখন সেই মিড ডে মিলের খাবার নিয়েই উঠল অব্যবস্থার অভিযোগ। খাবারে  পাওয়া গেল সাপ। বহু পড়ুয়া খাবার খেয়ে অসুস্থ, হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বেশ কয়েকজনকে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

ঘটনা স্থল বীরভূমের ময়ূরেশ্বর ব্লক- ২। সোমবার বিকেলে ব্লকের অন্তর্গত ঢেকা গ্রামে মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারকে কেন্দ্র করে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ মিড ডে মিলের খাবারে পাওয়া গেছে মৃত সাপের দেহ। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বহু পড়ুয়া। পড়ুয়াদের স্থানীয় রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

বিদ্যালয় সূত্রে খবর, সোমবার মিড ডে মিলের খাবার দেওয়ার সময় বিদ্যালয়ের ৫৩ জন ছাত্রের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত হয়েছিল। ছাত্রদের খাবার সময় বিদ্যালয়ের দুজন রাধুনির মধ্যে একজন দাবি করেন যে ডালের একটি পাত্রে সাপ রয়েছে। সেই সময় ছাত্রদের মধ্যে দু-এক জন সবে মাত্র খাবার মুখে দিয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ওই মুহূর্তেই পড়ুয়াদের খাদ্যগ্রহণ করতে নিষেধ করেন প্রধান শিক্ষক নিমাই চন্দ্র দে।

খবর এলাকায় চাউর হতে অবশ্য বেশি সময় নেয়নি। পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে এলাকার অন্যন্য কিছু মানুষ মিড ডে মিলে খাবারে সাপ পাওয়ার খবর শুনে ক্ষিপ্ত হয়ে ছুটে আসেন। প্রধান শিক্ষকের ঘরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। দীর্ঘ ক্ষণ বিক্ষোভে আটকে থাকার পর এলাকার পুলিশ এসে উদ্ধার করে প্রধান শিক্ষককে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রধান শিক্ষকের দ্বিচক্রযানটি ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ার ম্যান প্রলয় নায়েক পরিস্থিতি খতিয়ে দেখতে বিদ্যালয় পরিদর্শনে আসেন তিনি জানান যে রাঁধুনীদের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এমন কাণ্ড ঘটেছে। তাঁদের খাবার তৈরি ও পরিবেশনের সময় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পড়ুয়ারা এখন বেশ সুস্থই আছে বলে জানান তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!