Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৯, ২০২৩

কবে আবার কোর্টে ফিরবেন, নিশ্চিত নন নাদালও

আরম্ভ ওয়েব ডেস্ক
কবে আবার কোর্টে ফিরবেন, নিশ্চিত নন নাদালও

বেশ কয়েক বছর ধরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না রাফায়েল নাদালের। চোট সমস্যায় বারবার তাঁকে ভুগতে হচ্ছে। চোট সারিয়ে এবছর অস্ট্রেলিয়া ওপেনে কোর্টে নেমেছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু চোটের জন্য দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান। ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে ছিটকে যান। পুরো ফিট হয়ে আবার তিনি কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে নিশ্চয়তা নেই। নাগাল নিজেও এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না।

চোটের জন্য নাদাল সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলস ওপেন এবং মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে দেন। শোনা যাচ্ছিল, মন্টে কার্লো মাস্টার্সে তিনি কোর্টে নামবেন। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন নাদাল। তিনি স্পষ্টতই বলে দিয়েছেন যে, প্রত্যাবর্তনের ব্যাপারে এই মুহূর্তেই তিনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘‌আমি জানি না কে এই তথ্যটি পেয়েছে। যদি এটা সত্য হত, তাহলে আমি নিশ্চিত করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই মুহূর্তে কোর্টে ফেরার সম্ভাবনা নেই। আমি এই মুহূর্তে অনুশীলন চালিয়ে যাচ্ছি। জানি না আবার কবে কোর্টে নামব।’‌

নাদাল আরও বলেন, ‘‌এই মুহূর্তে আমি রিহ্যাবে রয়েছি। আমি যদি নিশ্চিত করে জানতাম, এই সময় কোর্টে ফিরতে পারব, তাহলে সেটাই বলতাম। কিন্তু আমি মন্টে কার্লোতে খেলব কিনা সে ব্যাপারে নিশ্চিত নই। যে বিষয়গুলি আমি জানি সেগুলোই আমি বলতে পছন্দ করি।’‌ নাদাল রেকর্ড সংখ্যক ১১ বার মন্টে কার্লো মাস্টার্স জিতেছেন। শেষবার তিনি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৮ সালে। ফাইনালে হারিয়েছিলেন কেই নিশিকোরিকে। এবছর ৮ এপ্রিল থেকে মন্টে কার্লো শুরু হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!