- দে । শ
- মার্চ ৩১, ২০২৩
রাজ্যের আইন-শৃঙ্খলার হাল সম্পর্কে জানতে চায় কেন্দ্র, রাজ্যপালকে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির হাল-হকিকত সম্পর্কে জানতে অমিত শাহ সিভি আনন্দ বোসকে ফোন করলেন । বৃহস্পতিবার থেকে হাওড়ায় বিভিন্ন এলাকায় হিংসা-হানাহানির কারণে শান্তিপূর্ণ জনজীবনে ব্যাঘাত ঘটেছে। পরিস্থিতি এখনও থমথমে। সে সম্পর্কে বিশদে জানতে উদ্যোগী হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও সংশ্লিষ্ট বিষয়ে তাঁর আলোচনা হয়েছে।
শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে পর হাওড়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন রাজ্যপাল। বিকেলে বঙ্গ বিজেপির নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। তাঁদের কাছে হাওড়ার পরিস্থিতি সম্পর্কে জানার পর শিবপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন । রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়ছেন। যে ভাবে পেট্রোল বোমা পুলিশের গাড়ির ওপর ব্যবহার করা হয়েছে তাতে মনে হচ্ছে, দেশবিরোধী শক্তির ইন্ধন আছে।
❤ Support Us





