Advertisement
  • বৈষয়িক
  • এপ্রিল ৪, ২০২৩

চলতি বছরে আরবিআইয়ের আবার রেপো রেট বৃদ্ধির সম্ভাবনা, এমপিসির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
চলতি বছরে আরবিআইয়ের আবার রেপো রেট বৃদ্ধির সম্ভাবনা, এমপিসির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত

বাজারে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে আবার রেপো রেট বাড়াবে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্ক সূত্রে জানা যাচ্ছে, ২৫ বেসিক পয়েণ্ট বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। সোমবার থেকে আরবিআই-এর মনিটারি কমিটির বৈঠক বসেছে। দীর্ঘ আলোচনার পর ৬ এপ্রিল এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

২০২২ সালের মে থেকে এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া ৬ বার রেপো রেট বাড়িয়েছে। তাই এখন ২৫০ বেসিক পয়েণ্টের শিখর স্পর্শ করেছে। সাধারণ মানুষকে রেহাই দিতে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ালেও, খুচরো জিনিসপত্রের দাম এখনও অনেকটা বেশি রয়েছে। আরবিআই মুদ্রাস্ফীতির স্বস্তিদায়ক সীমারেখা ৬% পর্যন্ত স্থির করেছে। কিন্তু ফেব্রুয়ারিতে ৬.৪৪% ও মার্চে ৬.৫২% হারে জিনিসের দাম বেড়েছে। যা কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারিত সীমানার অনেকটা ওপরে।

বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আরবিআই শেষ বারের মতো রেপো রেট বাড়াবে। এরপর আর বাড়াবার সম্ভাবনা নেই। তাঁদের ধারণা, স্থিতাবস্থার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মানিটারি পলিসি কমিটি। বস্তুত সাম্প্রতিক সময়ে মার্কিন ফেডেরাল ব্যাঙ্ক ও ইংল্যাণ্ডের কেন্দ্রীয় ব্যাঙ্ক যথাক্রমে ২৫ ও ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল। সে পথে এগোতে চায় ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!