- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১০, ২০২৫
দিল্লির ২৩ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, আটক ছাত্র
গতসপ্তাহে দিল্লিতে একের পর স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির খবর সামনে আসছিল। আতঙ্কিত ছিলেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। সেই ঘটনায় এবার পুলিশ সেই ঘটনায় আটক করেছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে। সেই ভুয়ো ইমেল করে আতঙ্ক ছড়িয়েছিল বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, সে পরীক্ষায় বসতে চাইছিল না। আর তাই এই কাণ্ড ঘটিয়েছে বলে স্বীকারোক্তি ওই ছাত্রের।
ভুয়ো ইমেল করে বোমাতঙ্ক ছড়িয়েছিল এই ছাত্র। প্রতিবার নতুন নতুন কোনো স্কুলকে নিশানা করতো সে। একসঙ্গে একাধিক স্কুলে পাঠাতো ভুয়ো বিষ্ফোরণের হুমকি। যদিও তালিকায় বাদ ছিল তাঁর নিজের স্কুল। পুলিশ বোমস্কোয়াড এবং স্নিফার ডগ নিয়ে স্কুলগুলিতে যায়, ছাত্রদের বাড়ি ফেরত পাঠানো হয়। অথচ তারা দিনের শেষে বোমার চিহ্নমাত্র খুঁজে পাননি । পড়ুয়ারা শুধু আচমকা একটা ছুটির দিন পেয়েছি। পুলিশশের জিজ্ঞাসাবাদে ওই দ্বাদশ শ্রেণির ছাত্র জানিয়েছে, পরীক্ষা বাতিল করার উদ্দেশ্য নিয়েই এই ফন্দি এঁটেছিল। তার মনে হয়েছিল, ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পড়লে স্কুলগুলি আতঙ্কিত হয়ে পরীক্ষা বাতিল করে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আতঙ্কের আবহাওয়ায় স্কুলগুলি পরীক্ষা বাতিল করে দেয়।
গত মাসে এরকম একটি ঘটনা ঘটে। ডিপিএস আরকে পুরম এবং পশ্চিম বিহারের জিডি গোয়েঙ্কা স্কুল সহ ৪০টিরও বেশি স্কুল – ইমেলের মাধ্যমে বোমার হুমকি পায়। ইমেলটিতে বলা হয়েছে যে স্কুলের ভিতর ভিতরে ছোট বোমা রাখা হয়েছে এবং সেগুলি নিষ্ক্রিয় করতে ৩০০০০ ডলার দাবি করা হয়েছিল। তদন্তে উঠে এসেছিল নিছক মজার ছলেই নাকি নিজের স্কুল বিল্ডিং বিস্ফোরণে ওড়ানোর হুমকি বার্তা দিয়েছিল ওই পড়ুয়া। আইপি অ্যাড্রেস ট্রেস করে পুলিশ তার বাড়িতে পৌঁছয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ই-মেল পাঠানোর কথা স্বীকার করে। কেন সে এমন মারাত্মক ঘটনা ঘটালো, তা জানার চেষ্টা করছে পুলিশ। কী । প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ওই পড়ুয়ার কাউন্সেলিং শুরু হয়েছে।
গত কয়েক সপ্তাহে এই ধরনের কয়েক ডজন বিষ্ফোরণের হুমকি পেয়ে, কর্তৃপক্ষকে সতর্ক করে রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন, দিল্লির আইনশৃঙ্খলার এত খারাপ অবস্থা কখনও ছিল না।
পুলিশের এই ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য শিক্ষক এবং স্কুল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। এই নিয়ে সেমিনারের আয়োজন করেছে দিল্লি পুলিশ এবং শিক্ষা দপ্তর। ছাত্রের এই কাণ্ডে হতবাক অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ।
❤ Support Us







