- দে । শ
- জানুয়ারি ২১, ২০২৫
সাতসকালেই বাসের বেপরোয়া গতির শিকার এক পরিবার । মৃত্যু ১
মহানগরে ফের বেপরোয়া গতির শিকার এক পরিবার । মঙ্গলবার মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মহিলা । জখম হয়েছেন আরও দুই ।
সকালে স্কুটারে করে চার বছরের শিশুকে স্কুলে ছাড়তে যাচ্ছিলেন বাবা-মা। অনিয়ন্ত্রিত গতিতে একটি বাস এসে প্রথমে ধাক্কা মারে একটি বাইকে, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের স্কুটারে লাগতেই, পরে বাসের চাকায় পিষ্ট হন মহিলা ।স্কুটারের চালকের অবস্থাও আশঙ্কাজনক। তবে জানা গিয়েছে, তুলনায় সুস্থ আছে ওই শিশুটি। ঘটনাটি ঘটেছে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছেই। জানা গিয়েছে, এস-৩১ নামের সরকারি বাসটি টার্মিনাস ছেড়ে বেরিয়েই গতি বাড়ায়। বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে স্কুটারটিতে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় যাদবপুরের ব্যস্ত এলাকায়। ব্যাহত হয় যান চলাচল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই শিশুকন্যাকে উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। শিশুটির বাবাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
❤ Support Us






