- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ২৪, ২০২৫
নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিল অসাংধানিক। সাময়িক স্থগিতাদেশের নির্দেশ মার্কিন আদালতের
নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নয়া ফরমানে হৈ চৈ পড়ে গেছে। ট্রাম্পের সিদ্ধান্ত ‘স্পষ্টতই অসাংবিধানিক, পর্যবেক্ষণ আমেরিকার প্রাদেশিক আদালতের। ইতিমধ্যেই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলরা ৫ টি মামলা করেছেন আদালতে।
সোমবার দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হয়েই একের পর এক নতুন নির্দেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যে নাগরিকত্ব বিষয়ক তাঁর নয়া নীতি নিয়ে তোলপাড় দেশ। আশঙ্কায় রয়েছেন লাখ লাখ মানুষ। জন্মসূত্রে নাগরিকত্বর অধিকারের বিরুদ্ধে নির্দেশনামায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নির্দেশে বলা হয়েছিল আমেরিকার এতদিনের প্রচলিত জন্মসূত্রে নাগরিকতা পাবার অধিকার আর থাকবে না। বৃহস্পতিবার ট্রামের নয়া আদেশ ‘স্পষ্টতই অসাংবিধানিক’ বলে সাময়িক স্থগিতাদেশ দিল আদালত । ইতিমধ্যেই ট্রাম্পের সীদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলরা ৫ টি মামলা করেছেন আদালতে।
২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পরেই নাগরিকত্ব নিয়ে নয়া ফরমানে স্বাক্ষর করেছেন ট্রাম। তাতে বলা হয়েছে, এখন থেকে আমেরিকায় জন্মালেই শিশুরা দেশের নাগরিকত্ব পাবে না। তাঁদের বাবা-মা যদি স্থায়ী মার্কিন নাগরিগ হন তাহলে তাঁদের শিশু জন্মানোর পরেই সে দেশের নাগরিক বলে বিবেচিত হবে, কিন্তু বাবা-মায়ের মধ্যে কারো যদি স্থায়ী নাগরিকত্ব না থাকে, সে ক্ষেত্রে সদ্যোজাতকে নাগরিকত্ব দেওয়া হবে না।’ আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর করবার কথা হোয়াইট হাউসের। শিশুরা আমেরিকার সামাজিক সুরক্ষার নম্বর, সরকারি সুবিধা এবং আইনগতভাবে কাজ করার অধিকার পাবেন না। ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর মতে, এই আদেশ কার্যকর হলে প্রতি বছর দেড় লক্ষেরও বেশি নবজাতক নাগরিকত্ব হারাবে। এর ফলে ভারত-সহ অন্যান্য দেশ থেকে যাওয়া প্রবাসীরা আশঙ্কায় রয়েছেন। ১৯ ফেব্রুয়ারির আগে বাচ্চা প্রসব করানোর জন্য সিজারিয়ান বিভাগে হুড়োহুড়ি পড়ে গেছে।
বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলরা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সিয়াটেলের জেলা আদালতে মামলা করেছিলেন। এদিন বিচারপতি জপ্ন কাফেনের এজলাসে মামলার শুনানি চলছিল। বিচারপতি ট্রাম্পের নির্দেশের উপর সাময়িক নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের সীদ্ধান্তের কড়া সমালোচনা করে বিচারপতি বলেছেন, ‘স্পষ্টতই অসাংবিধানিক’। এর আগে অ্যামেরিকায় নিয়ম ছিল, শিশু জন্মালেই তাঁর পরিচয় না দেখেই নাগরিকত্ব দেওয়া হয়। শিশুর বয়স ২১ বছরে পৌঁছালে তাঁর হাত ধরে মার্কিন নাগরিকত্ব পেতে পারতেন বাবা-মা। দ্বিতীয় ইনিংসে নেমে ট্রাম্প এই নিয়ম বদলাতে বদ্ধ পরিকর।
১৮৬৮ সালে আমেরিকার সংবিধানে ১৪তম সংশোধনী যোগ করা হয়। সেখানে বলা হয়, আমেরিকায় জন্মালেই সেখানকার নাগরিকত্ব মিলবে। ১৯৫২ সালের অভিবাসন এবং জাতীয়তা আইনেও একই কথা রয়েছে। ট্রাম্পের এই নির্দেশ এই আইনগুলির পরিপন্থী বলে আদালতে উল্লেখ করেছেন বিরোধী পক্ষের আইনজীবীরা। তাঁরা বলেছেন, সংবিধানের নাগরিকত্ব ধারা নিয়ে সুপ্রিম কোর্ট ১২৭ বছর আগে রায় দিয়েছিল যে, আমেরিকায় জন্মগ্রহণকারী শিশুদের নাগরিকত্বের অধিকার রয়েছে, এমনকি তাদের মা-বাবা যদি নাগরিক না হন, তাও। তাতে সরকার পক্ষের আইনজীবি সওয়াল করেন, ‘ ট্রাম্পের এই আদেশ রাষ্ট্রের দূর্বল অভিবাসন ব্যবস্থার সংস্কারের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রয়াস।’
আপাতত স্বস্তি মিললেও, ট্রাম্পের এই নীতি যদি কার্যকর হয়, তাহলে এইচ-১ ভিসা ও এইচ-৪ ভিসা নিয়ে আমেরিকায় বসবাসকারী প্রবাসীরা চরম সমস্যায় পড়তে চলেছেন। বিপুল সংখ্যক ভারতীয় এই দুটি ভিসার মাধ্যমেই ওখানে থাকেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য শোনা যায়নি।
❤ Support Us








