Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৫

এবার ৩১ কেজি ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার ৩১ কেজি ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ

ফের পুলিশি তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। বর্ধমান-কালনা রোডের মেমারির রাইবাটি এলাকায় নাকা তল্লাশিতে একটি ৪ চাকা গাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে ২টি বস্তায় রাখা ৩১ কেজি ২৮০ গ্রাম গাঁজা। গ্রেপ্তার ২ পাচারকারী। বাজেয়াপ্ত করা হয়েছে ৪ চাকা গাড়িটি। ধৃত কালাম শেখ মুর্শিদাবাদের সালারের শেখপাড়া ও দীপায়ন মজুমদার কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার বাসিন্দা। ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করেন। ধৃতদের জেরা করে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এইসব প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
কয়েকদিন আগে আউশগ্রামের জঙ্গলমহল এলাকায় সন্দেহভাজন ২টি গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ৭৯টি প্যাকেট ভর্তি ৮১ কেজি ২০৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ গাঁজা পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় পুলিশ পশ্চিম মেদিনীপুরের খুশবর আলি শেখ, হায়দর শেখ, মহম্মদ ইশা খাঁ ও বীরভূমের বিকাশ ঘোষ, সন্তোষ ঘোষ ও অসীম সরকার, মোট ৬ জনকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ অভিযান চালিয়ে তালিত রেলগেট এলাকা থেকে ৭২ কেজি, মেমারির চকদিঘি মোড়ের কাছে ৪৭ কেজি, পালশিট টোল প্লাজা লাগোয়া এলাকা থেকে ৫০ কেজি, বর্ধমানের কৃষক সেতুর কাছ থেকে ৬০ কেজি ও আউশগ্রামের বাগবাটি মোড় এলাকা থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার করে। দফায় দফায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার প্রমাণ করছে পূর্ব বর্ধমান জেলাকে করিডর বানিয়ে ফেলেছে গাঁজা পাচারকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!