Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

স্কুলের পড়ুয়াদের দিয়ে খাদ্যমেলায় আয়োজন সীমান্তবর্তী গ্রামে , বিকল্প জীবিকার সন্ধান দিতে পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
স্কুলের পড়ুয়াদের দিয়ে খাদ্যমেলায় আয়োজন সীমান্তবর্তী গ্রামে , বিকল্প জীবিকার সন্ধান দিতে  পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ

বিকল্প জীবিকার সন্ধান দিতে পড়ুয়াদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ নেওয়া হল সীমান্তবর্তী গ্রামের স্কুলে। সেখানে পড়ুয়ারা হাতে করে নানা রকম খাবার তৈরি করে স্টল দিয়েছিল। হাতে কলমে তাদের অনেক খাবার তৈরি সেখানো হল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সীমান্তবর্তী বালতি–‌নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বালতি হাই স্কুল বসেছিল পড়ুয়াদের খাদ্যমেলা। রাজ্য সরকারের শিক্ষার্থী সপ্তাহের অংশ হিসাবে সারা সপ্তাহ জুড়ে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ ও বিতরণ, পাঠ্য পুস্তক বিতরণ কবিতা আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই অংশ হিসাবে আজ শেষদিন আয়োজন করা হয় খাদ্যমেলার। সেখানে ছাত্র ছাত্রীরা প্রায়ই ৩২ টিস্টল দেয়। প্রায় ১২০ টির বেশি সুস্বাদু খাবারের পদ স্টলে রাখা ছিল। স্টলগুলিতে ছাত্র–‌ছাত্রী, অভিভাবক ও শিক্ষক–‌শিক্ষিকাদের ভীড় উপচে পড়ে। স্টল গুলিতে শীতকালীন গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে যেমন পিঠে, পুলি, পায়েস, খেজুরের গুড়ের বিভিন্ন পদ ছিল তেমনি লুচি, ঘুগনি, গাজরের হালুয়া, ফ্রায়েড রাইস, বিরিয়ানি , চিকেনের নানা রেসিপি সহ নানা রকম অমিষ ও নিরামিষ পদ তৈরি করেছে পড়ুয়ারা। এই খাদ্যমেলায় উদ্বোধন করে প্রধান শিক্ষক সুব্রত সেন বলেন, ‘‌বর্তমানে ছাত্র ছাত্রীরা মোবাইলে আসক্ত। তাদেরকে স্কুলমুখী করতে রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে আমাদের এই উদ্যোগ।’‌ সহকারী শিক্ষিকা আলপনা বৈদ্য বলেন, ‘‌ছাত্র ছাত্রীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। ভবিষ্যতে সরকারী চাকরী না পেলে তারা যাতে হতাশ না হয়ে বিকল্প জীবিকা গ্রহন করতে পারে তার বাস্তবিক ধারনা দেওয়ায় ছিল খাদ্যমেলা আয়োজনের মুল লক্ষ্য।’‌ স্কুলের ছাত্রী শারমীন সুলতানা বলে, পড়াশুনার পাশাপাশি এই ধরনের উদ্যোগ আমাদেরকে স্বনির্ভর হতে সহযোগিতা করবে । বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শেখ ইলিয়াস বলেন, ‘‌পড়াশুনার সাথে সাথে শরীর চর্চা সহ একাধিক মনীষীদের জন্ম ও মৃত্যু দিবস পালনের পাশাপাশি হাতে কলমে অন্যান্য কাজে উৎসাহিত করতে এই উদ্যোগ। আগামী বছর আরো বড় করে এই কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান। বাড়িতে তারা উৎসাহ নিয় নিজেদের সৃজনশীল করে তুলতে পারবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!