- দে । শ
- জানুয়ারি ৩০, ২০২৫
স্কুল বইমেলা ঘিরে পড়ুয়াদের ব্যাপক উদ্দীপনা বসিরহাটে।
স্কুলেই আয়োজন করা হয়েছে বইমেলার। সেখানে ক্লাসের ফাঁকে এসে নিজেরাই পছন্দ করে বই কিনতে পারছে। বসিরহাট টাউন হাইস্কুলে চলছে ৪ দিনের বইমেলা। সেখানে নামি প্রকাশনার বাংলা ইংরেজি নানা বইয়ের সম্ভারে সাজানো হয়েছে। স্কুলের সময়ে বইমেলার আয়োদন করেছে কলকাতার পুস্তক বিপনন সংস্থা উডপেকার। স্কুল বইমেলা ঘিরে ওই স্কুলের পড়ুয়াদের পাশাপাশি পার্শ্ববর্তী অন্যান্য স্কুলের ছেলেমেয়েদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেক অভিভাবক ও সাধারণ বই প্রেমীরাও বসিরহাট টাউন হাইস্কুল চত্বরে এসে বই কেনার জন্য ভিড় করছেন। অনেকের মতে আমাদের তো আর সবার কলকাতা বা জেলা বইমেলায় যাওয়ার সুযোগ হয়না। এখানে স্বল্পপরিসরে এই বইমেলায় এসে আমরা পছন্দের বই কিনতে পারছি। আয়োজকদের তরফে অর্ণব ব্রহ্ম বলেন, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। গত ৩ দিনে আমাদের ৮০ হাজার টাকার বই বিক্রি হয়েছে। মূলত পড়ুয়া ও অভিভাবকরাই ক্রেতা। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
❤ Support Us







