Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৫

মূল্য নিয়ন্ত্রণে কৃষকদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কিনবে কৃষি বিপণন দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
মূল্য নিয়ন্ত্রণে কৃষকদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কিনবে কৃষি বিপণন দফতর

রাজ্যের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে শুরু হল গ্রামে-গ্রামে ক্যাম্প করে চাষিদের কাছ থেকে সরাসরি পেঁয়াজ কেনার কাজ। এর ফলে চাষিরা উপকৃত হবেন। বাড়তি দামের ঝাঁজ থেকে রেহাই মিলবে ক্রেতাদেরও। পূর্বস্থলী ২নং ব্লকের কালেখাঁতলা ১নং পঞ্চায়েতের রামকৃষ্ণপুরে শুরু হল ২২ টাকা কেজি দরে পেঁয়াজ কেনা। প্রথম দিন ৩ টন পেঁয়াজ কেনা হয়েছে। সেইসঙ্গে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য উৎসাহিত করা হচ্ছে চাষিদের।
উল্লেখ্য যে, পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা এলাকায় সবথেকে বেশি পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়। এখানকার সুখসাগর প্রজাতির পেঁয়াজ রাজ্যের বাইরে রপ্তানি করা হয়। এবার প্রায় ৫ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। কিন্তু পেঁয়াজ ওঠার সময় চাষিরা সেইভাবে দাম পান না। অল্প দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন। চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এটা রুখতে রাজ্য সরকারের উদ্যোগে সুফল বাংলা স্টলের জন্য পিঁয়াজ কেনার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য যে, জানুয়ারি মাসে বাজারে দাম না পাওয়া শীতকালীন সবজি কিনে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। নায্যমূল্যে ফুলকপি, বাঁধাকপি-সহ বিভিন্ন সবজি কেনা হয়। এদিন পূর্বস্থলীর রামকৃষ্ণপুরের জমি থেকে সরাসরি পিঁয়াজ কেনার কাজ শুরু হল। পেঁয়াজ চাষি বদরুদ্দিন শেখ, মুস্তাকিম শেখরা জানান, ‘২২ টাকা কেজি দরে কৃষি বিপণন দপ্তর আমাদের কাছ থেকে সুখসাগর প্রজাতির পেঁয়াজ কিনেছে। এভাবে পাশে দাঁড়ানোয় আমরা কৃতজ্ঞ।’ কৃষি বিপণন দপ্তরের অধীন নিয়ন্ত্রিত বাজার সমিতির পক্ষ থেকে জানানো হয়, চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে পেঁয়াজ কেনার কারণে চাষিরা যেমন উপকৃত হবেন, তেমনই উপকৃত হবেন ক্রেতারাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সুফল বাংলার স্টল থেকে বাজারের থেকে কম দরে এই পেঁয়াজ মিলবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!