- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৭, ২০২৫
কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক । শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু রামলীলায়
কে হবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। রহস্যের মোড়কে ঢেকে আছে সে কথা। রাজধানীর বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন নাম। নির্বাচনী ফলফলের ১০ দিন পেরিয়ে গেলেও, এখনো মুখ্যমন্ত্রী নির্বাচন করে উঠতে পারেনি বিজেপির শীর্ষ মহল। সোমবার ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বৈঠক থাকলেও তা স্থগিত হয়ে যায়, মঙ্গলবার হবে সেই বৈঠক। বৈঠকের পরই দিল্লিরপরবর্তী মুখ্যমন্ত্রী রহস্য থেকে পর্দা উঠতে পারে। ২০ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে বিকেল ৪.৩০ এ হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী-সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতারাও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ নবনির্বাচিত ৪৮ জন বিজেপি বিধায়করা সম্মিলিত হয়ে তাঁদের নেতা নির্বাচিত করবেন। সূত্র অনুসারে, ১৫ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। তাঁর মধ্যে রয়েছেন মুখমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যদের নাম।
গত সপ্তাহে বিজেপি সূত্র জানিয়েছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে আসা পর্যন্ত নতুন দিল্লি সরকার গঠনের প্রচেষ্টা স্থগিত রাখা হয়েছে। দিল্লির প্রায় তিন দশকের মধ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত এখনও মুলতুবি রয়েছে। মোদি এখন ভারতে ফিরেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা-সহ দিল্লির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে, এবং এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে।
অন্যদিকে, আম পার্টি, বিজেপির মুখ্যমন্ত্রী নির্বাচনে টালবাহানার জন্য সমালোচনার ঝড় তুলতে চাইছে। কেন দশদিন পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রী নিবার্চন করতে পারছে, গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বরা, প্রশ্ন তুলেছেন দিল্লীর বিদায়ী মুখ্যমন্ত্রী আতশি। তিনি বিজেপিকে খোঁজা দিয়ে বলেছেন, এর থেকে বোঝা যায় ওদের কোনো সিএম মুখই নেই। এটাও পরিষ্কার দএলের ৪৮ জন বিধায়কের প্রতিও প্রধানমন্ত্রীর কোনো আস্থা নেই। পাল্টা তোপ এসেছে বিজেপি নেতা বীরেন্দ্র সচদেবার তরফ থেকে, তিনি বলেছেন, ‘দিল্লির বিদায়ি মুখ্যমন্ত্রী আতসি জিজ্ঞেস করছেন কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী? আমি তাঁকে বলতে চাই, আপনি তো চেয়ারে বসেও মুখ্যমন্ত্রী হতে পারেন নি।’ মনোজ দিওয়ারি আপের অস্থিরতাকে ব্যঙ্গ করে বলেছেন, একটু ধৈর্য ধরুন আপনারা। ২-৩ দিনের মধ্যেই দিল্লি নতুন নেতা পাবে, যার ৫ বছরে মানুষ আগের সব সমস্যা থেকে মুক্তি পাবেন।
আপ নেতা গোপাল রায়, বিজেপির ১৯৯৩-৯৮ সময়কালের কথা মনে করিয়ে বলেছেন, ‘এবারেও ৫ বছরে ৩ ব্যর্থ মুখ্যমন্ত্রী পাবে দিল্লি।’ সে সময়ে একই পর্বে মদনলাল খুরানা, সাহিব সিং ভার্মা ও সুসমা স্বরাজ মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপর শুরু হয় কংগ্রেসের দীর্ঘ শাসন। ২০১৩ সালে রাজধানীর মসনদ দখল করেন অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ ২৭ বছর পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরেছে। ৭০ সদস্যের বিধানসভার মধ্যে পেয়েছে ৪৮টি আসন। আপের হাতে মাত্র ২২। দলের সুপ্রিমো পরাস্ত হয়েছেন বিজেপির পরবেশ ভার্মার কাছে, যার নামই দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসাবে শিরোনামে উঠে আসছে বারবার।
❤ Support Us






