- দে । শ
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
বকেয়া নিয়ে বিবাদ মেটাতে সালিশি সভায় মহিলাকে শ্লীলতাহানি, শাসকদলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে উঠলো অভিযোগ
দোকান ঘরের বকেয়া পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে মীমাংসার নামে সালিশি সভা পঞ্চায়েত কার্যালয়ে। সেখানে হাজির এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় নাম জড়াল তৃণমূলের অঞ্চল সভাপতির। তার নাবালক সন্তানকেও প্রাণে মারার চেষ্টা হয় বলে ‘নির্যাতিতা’র দাবি। অভিযুক্ত অঞ্চল তৃণমূল সভাপতি ফকরুদ্দিন আহমেদ ও পঞ্চায়েত প্রধান শেখ মণিরুজ্জামানের সামনেই এসব ঘটনা ঘটেছে বলে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সোমবার রাতের ঘটনার পর ওই মহিলার পরিবার আতঙ্কে রয়েছে। অভিযুক্ত অঞ্চল সভাপতি ফকরুদ্দিন আহমেদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মীমাংসার জন্য মোহরলাল শেখ বলে একজনকে ডাকা হয়েছিল। তার সঙ্গে ওই মহিলা এসেছিলেন। তাকে মারধর বা শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন।’ প্রধান মণিরুজ্জমান বলেন, ‘মীমাংসার জন্য ডাকা হয়েছিল। মীমাংসা সূত্রে ওই মহিলার পরিবার রাজি হয়নি। তারপর অবশ্য আমি চলে যাই। কী ঘটেছিল আমি জানি না।’
খোঁজখবর নিয়ে জানা গেল, কেতুগ্রামের বেরুগ্রাম পঞ্চায়েত এলাকায় মোরগ্রাম চটি বাজারে ২টি দোকানঘর এক ব্যক্তিকে ৫ বছরের লিজে ভাড়া দেওয়া ছিল। গত চারমাস যাবৎ দোকানমালিক ভাড়া বকেয়া রেখে দোকান দুটো টাকা দিয়ে কিনতে চাইছে। অভিযোগ, পঞ্চায়েত সমাধানের পথ বাতলে দেওয়া সত্ত্বেও না মানায় সভা বাতিল হয়ে যায়। তারপরই সমাধানসূত্র নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।
❤ Support Us







