- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৫
ভারত বাংলাদেশ সীমান্ত আলোচনা শুরু নয়াদিল্লিতে। মুখোমুখি বৈঠকে বিএসএফ-বিজিবি
বাংলাদেশে অন্তবর্তী সরকারের ক্ষমতাগ্রহণের পর এই প্রথম প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্তারা মুখোমুখি বসলেন । নয়াদিল্লিতে শুরু হয়েছে বিএসএফ এবং বিজিবির ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক ।
তিনদিনের এই বৈঠকে ইতিমধ্যেই যোগদান করেছেন বাংলাদেশের বিজিবির আধিকারিকদের ১৩ প্রতিনিধি, নেতৃত্বে সেদেশের মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী । ভারতের তরফে এই বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরী । ভারত এবং বাংলাদেশের মধ্যে এটি ৫৫ তম সীমান্ত সমন্বয় বৈঠক ।
দুই দেশের সীমন্ত রক্ষীবাহিনীর পদাধিকারীকদের মধ্যে শেষ বৈঠক হয়েছিল গত বছর মার্চে, ঢাকা । এবারের সম্মেলনের মূল লক্ষ্য সীমান্ত সংক্রান্ত আলোচনা এবং দুই দেশের বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো । পাশাপাশি সীমান্ত এলাকায় চোরচালান বন্ধ করতে দুই দেশের উদ্যোগ নিয়ে আলোচনা হবে । ভারতের পক্ষে বিএসএফ কর্মী এবং ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি দুর্বৃত্তদের আক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ সহ পারস্পরিক যৌথ সিদ্ধান্তের মাধ্যমে গৃহীত ব্যবস্থাপনার কার্যকরা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে ।
ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরামের সঙ্গে থাকলেও ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল সবচেয়ে বেশী দীর্ঘ পশ্চিমবঙ্গের সঙ্গে । এই অঞ্চলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব অর্পিত হয়েছে বিএসএফ এর হাতে ।
গত ডিসেম্বর থেকেই সীমান্ত অপরাধ সংক্রান্ত ইস্যুতে পারদ চড়েছে দিল্লি ও ঢাকার । দুই দেশের পররাষ্ট্র বিষয়ক আধিকারিকরা এই ইস্যুতে আলোচনায় বসেছেন একাধিকবার । নয়াদিল্লির তরফে বলা হয়েছে সীমান্তে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে প্রতিবেশীর থেকে সহযোগীতা মূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করে ভারত । অন্যদিকে বাংলাদেশের পক্ষে বলা হয়েছে সীমান্ত সম্পর্কিত চুক্তি নিয়ে কিছু ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে । সেই বিষয়গুলোই আলোচিত হবে এই বৈঠকে । ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বৈঠক ।
❤ Support Us






