- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বাবর আজমকে সরিয়ে আইসিসি-র একদিনের ক্রিকেটে শীর্ষে শুভমান গিল
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমান গিল। দুরন্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন ভারতীয় দলের এই ওপেনার। বাবর আজমকে সরিয়ে আইসিসি-র একদিনের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন শুভমান গিল।
বুধবারই একদিনের ক্রিকেটে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটারদের তালিকায় এক নম্বর জায়গা দখল করেছেন শুভমান। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনটি ম্যাচে তিনি রান করেছিলেন যথাক্রমে ১১২,৬০ ও ৮৭। তিন ম্যাচে তাঁর মোট সংগ্রহ ছিল ২৫৯, গড় ৮৬। স্ট্রাইক রেট ১০৩। তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী। তাঁর এই দুরন্ত পারফরমেন্সই শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে।
এর আগে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের সময়ও বাবর আজমকে সরিয়ে শীর্ষে উঠে এসেছিলেন শুভমান। একদিনের ক্রিকেটে শেষ ২১ ইনিংসে কোনও সেঞ্চুরি নেই বাবর আজমের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও ব্যর্থ। এটাই র্যাঙ্কিংয়ে পার্থক্য গড়ে দিয়েছে। শুভমানের পয়েন্ট ৭৯৬। আর বাবরের ৭৭৩। তৃতীয় স্থানে রয়েছেন র্যাঙ্কিংয়ে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রোহিত শর্মা, হেনরিখ ক্লাসেন ও ড্যারিল মিচেল।
বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। রশিদ খানকে সরিয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন মহেশ থিকসানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দারুণ বোলিং করেছেন। কলম্বোয় প্রথম ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। থিকশানার চেয়ে ১১ রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন রশিদ। আফগান এই লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৬৯, থিকশানার ৬৮০। প্রথম পাঁচে থাকা বাকি তিন বোলার হলেন যথাক্রমে বার্নার্ড শোলৎজ, কুলদীপ যাদব ও শাহিন আফ্রিদি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ নবি।
❤ Support Us






