- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
ভুয়ো অ্যাকাউন্ট, ডিজিটাল প্রতারণা রুথতে মেটার কড়া পদক্ষেপ । ত্রিশ দিনে ৮৪ লক্ষ ওয়াটস্যাপ অ্যাকাউন্ট রদ
অবৈধ, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে সংযোগ, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ত্রিশ দিনে ৮৪ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিল দেশের সর্ববৃহৎ সোশ্যাল ম্যাসেজিং প্ল্যাটফর্ম । এবিষয়ে সম্প্রতি একটি স্বচ্ছতা রিপোর্ট প্রকাশ করা হয়েছে ওয়াটস্যাপের পেরেন্ট কম্পানি মেটার তরফে । সেখানে বলা হয়েছে তাদের এই বহুল প্রচলিত বার্তা প্ররণের অ্যাপের বিশ্বাসযোগ্যতা বাড়াতেই এই সংস্কারমূলক পদক্ষেপ ।
মূলত ওয়াটস্যাপ ব্যবহারের যে নীতি রয়েছে, সেটি যারা বারবার লঙ্ঘন করেছেন, সেইসব নম্বর গুলিকেই নিস্ক্রিয় করা হয়েছে। ভারতে ৫৩.৫৮ কোটি মানুষ মেটার এই ম্যাসেজিং অ্যাপটি ব্যবহার করেন ।ওয়াটস্যাপ ব্যবহার করে কুচক্রীরা তথ্যপাচার, ডিজিটাল প্রতারণার করছেন, এমন অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই । মূলত থার্ডপার্টি সফটওয়্যার ব্যবহার করে মেসেজ পাঠানোর নামে ডিজিটাল প্রতারকরা দেশের বৃহত্তর গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিলেন । এই নিয়ে মেটার সদর দফতরেও জমা পরছিল একাধিক অভিযোগ ।
এবার ডিজিটাল প্রতারকদের প্রতিহত করতে, ওয়াটস্যাপ ব্যবহারকারীদের জন্য কড়া বিধি নিষেধ আরোপ করেছে মেটা । পাশাপাশি প্রতারণা রুখতে কড়া নজরদারি সহ একাধিক পদক্ষেপ নেওয়া হল । সেই অনুযায়ী দেশের ৮৪ লক্ষ ভুয়ো ব্যবহারকারীর অ্যাকাউন্ট রদ করেছেন তারা ।
এনিয়ে সম্প্রতি একটি রিপোর্টে মেটা কতৃপক্ষ জানিয়েছেন, পয়লা থেকে ৩১ অগস্ট ২০২৪ এর মধ্যে প্রায় ৮৫ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে ভারতে । এর মধ্যে প্রায় ১৭ লক্ষ ব্যবহারকারী যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জমা পরেছে মেটার কাছে । অটোমেটেড নজরদারিতে বন্ধ হয়েছে ১৬ লক্ষ, বাকিদের ক্ষেত্রে লিখিত অভিযোগের ভিত্তিতেই রদ করা হয়েছে অ্যাকাউন্ট । ভারতীয় তথ্য প্রযুক্তি আইন ২০২১ এর বিধি মেনেই এইসব পদক্ষেপ গ্রহন করা হয়েছে ।
❤ Support Us






