Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৪, ২০২৫

পানীয় জলের পাইপ থেকে বেরোচ্ছে গ্যাস, আগুন । পূর্ব বর্ধমান জেলায় ছড়ালো আতঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
পানীয় জলের পাইপ থেকে বেরোচ্ছে গ্যাস, আগুন । পূর্ব বর্ধমান জেলায় ছড়ালো আতঙ্ক

পানীয় জলের সঙ্কট মেটানোর জন্য অগভীর নলকূপ বসানোর কাজ চলছিল। পাইপের মাধ্যমে মাটির তলা থেকে উঠে জলে সঙ্গে তীব্র গতিতে বেরোচ্ছে গ্যাস। তাতে দেশলাই জ্বাললেই দেখা দিচ্ছে আগুন। পূর্বস্থলী ১নং ব্লকের দক্ষিণবাটি এলাকার ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল।

সংশ্লিষ্ট সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান রনজিৎ দেবনাথ বলেন, ‘ওই এলাকাটিকে পুলিশ ঘিরে রেখেছে। জায়গাটিকে সিল করে দেওয়া হয়েছে। ওএনজিসিকে খবর দেওয়া হয়। তারা এসে পরীক্ষা করে দেখছেন।’ তবে যাতে কেউ অযথা আতঙ্কিত না হন সেই ব্যাপারে এলাকায় সচেতনতা প্রচার করা হচ্ছে। জানা গেল, এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের অর্থে অগভীর নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে। নলকূপ বসাতে ২৭০ ফুট গর্ত (বোরিং) খোঁড়া হয়েছে। সেই জল থেকেই গ্যাস ও আগুন বেরনোয় আতঙ্ক ছড়িয়েছে। বিজ্ঞানকর্মী দেবব্রত মুখোপাধ্যায়ের মতে, ‘মনে হচ্ছে ওখানে মাটির তলায় প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। বাতাসের সংস্পর্শ পেয়ে জ্বলতে শুরু করেছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!