- দে । শ
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
কেজরিওয়াল জমানায় দিল্লির রাজস্ব ক্ষতি ২০০২.৬৮ কোটি টাকা । বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ রেখার
কেজরিওয়ালের ভুল নীতিতে দিল্লির রাজস্ব ক্ষতি ২০০২.৬৮ কোটি টাকা । মঙ্গলবার রাজধানীর বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করলেন সেখানকার নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। অডিটার জেনারেলের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে নতুন আবগারি নীতি চালু করেছিলেন অববিন্দ কেজরিওয়ালের আপ সরকার । পরে বছর সেপ্টেম্বর মাস পর্যন্ত, দিল্লিতে লাগু ছিল সেই নিয়ম । আর এতেই বিপুল রাজস্বের ক্ষতি হয়েছে । আবগারি নীতির পাশাপাশি আপের শাসনকালের ১৪টি রিপোর্ট এদিন পেশ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে, আপ সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তৈরি ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তাদের ইস্তেহারে । বিতর্কীত আবগারি নীতির দুর্নীতি নিয়ে এমনিতেই জেরবার আম আদমি পার্টি । কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলছে ।দীর্ঘ কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রী। সেই দুর্নীতিকে হাতিয়ার করেই ২৬ বছর পর রাজধানীতে পুনরুত্থান হয়েছে বিজেপির।
দিল্লি বিধানসভায় সরকার গঠনের তিনদিনের মধ্যে, একটি বিশেষ অধিবেশন ডেকে, এই বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার এই রিপোর্ট পেশ করেন । বিরোধিতায় বিধানসভা কক্ষে তুমুল হই হট্টোগোল শুরু করেন আপ বিধায়করা । বিধানসভার বিধি ভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন আপের ১৫জন বিধায়ক ।
রাজ্য অর্থ দফতরের রিপোর্ট (২০২১, ২০২২ ও ২০২৩), রাজস্ব, আর্থিক, সামাজিক ও রাষ্ট্রায়াত্ত ক্ষেত্র (২০২০,২০২১), দূষণ প্রতিরোধ সংক্রান্ত ব্যবস্থাগ্রহন সংক্রান্ত (২০২১), শিশু সুরক্ষা, স্বাস্থ্য বিভাগ, পরিবহন সংক্রান্ত মোট ১৪টি বিষয়ে কেন্দ্রীয় অডিট রিপোর্ট এদিন পেশ করা হয়েছে দিল্লি বিধানসভায় । সব মিলিয়ে প্রায় ২০০৩ কোটি টাকার রাজস্ব ক্ষতির উল্লেখ করা হয়েছে সেখানে । এরমধ্যে সবচেয়ে বেশি রাজস্ব ক্ষতি হয়েছে আবগারি বিভাগে । আপ সরকারের নতুন বিধি অনুসারে বৈধ কাগজপত্র পেশ না করতে পারার জন্য বেশ কিছু মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি সেই সময়ে । ক্যাগ রিপোর্ট অনুযায়ী এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৯৪২ কোটি টাকা । অন্যদিকে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, সেগুলো চালু করতে নতুন করে দরপত্র আহ্বান না করার জন্য ক্ষতি হয়েছে ৮৯০.১৫ কোটি টাকা । কোভিড মহামারীর সময়, বিভিন্ন মদের দোকানের লাইসেন্স বাবদ আদায়কৃত কর মুকুব করে দেয় কেজরিওয়ালের সরকার । রিপোর্ট অনুযায়ী এতে দিল্লির কোষাগারের ক্ষতি হয়েছে ১৪৪ কোটি টাকা । এছাড়াও ভুল কর আদায়ের জন্য ক্ষতি হয়েছে ২৭ কোটি টাকার রাজস্ব। মদ বিক্রয়ের ডিস্ট্রিবিউটারদের বিক্রিতে মুনাফা বাড়ালেও সেই অনুযায়ী কর আদায় করেনি তৎকালীন রাজ্য সরকার, এই অভিযোগ করা হয়েছে ইডির তরফে ।
পাশাপাশি ডিস্ট্রিবিউটারদের ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং সরকারি দোকানে জনপ্রিয়, বহুল বিক্রিত মদ না রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে রিপোর্টে । সেখানে বলা হয়েছে এতে বেসরকারি সংস্থা গুলোর বিক্রি বাড়লেও, সরকার পরিচালিত দোকানের বিক্রি কমেছে ।
❤ Support Us






