- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
দেশের প্রতিটি নাগরিকের জন্য সার্বজনীন পেনশন। পরিকল্পনা শুরু শ্রমমন্ত্রকের
২০৫০ সালে দেশে প্রবীন নাগরিকদের সংখ্যা বাড়বে উল্লেখযোগ্য হারে । ৬০ বছরের বেশি বয়সি মানুষদের সংখ্যা ১৫ কোটি থেকে বেড়ে প্রায় ৩৫ কোটি হবে । দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার নিরিখে দেশের ৪০ শতাংশ ষাটোর্ধ্বোরাই দারিদ্র সীমার নীচে রয়েছেন । যাদেরকে মাসিক উপার্জনের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় ।
দেশের ভবিষ্যত প্রবীনদের কথা বিবেচনা করে এবার নয়া সর্বজনীন অবসর যোজনা লাগুর বিষয়ে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ।
মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্যই এই পরিকল্পনা । দেশের কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও) ইতিমধ্যেই এবিষয়ে এই রূপরেখা তৈরির কাজ শুরু করেছে ।
শ্রমমন্ত্রক সূত্রে খবর, সার্বজনীন অবসর যোজনায় ভবিষ্যত সুরক্ষার ক্ষেত্রে বিনিয়োগকারীই টাকা দেবেন, ইপিএফওর মতো সরকারের তরফে এতে কোনো টাকা দেওয়া হবে না । তবে এক্ষেত্রে বিনিয়োগের মাত্রা এবং বার্ধক্যকালীন প্রাপ্ত পেনশন হার হবে স্থিতিস্থাপক । যা দেশে চলতি পেনশন যোজনা গুলি থেকে হবে আলাদা ।
এই মুহুর্তে দেশে সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে নিয়োজিতরা অটল বিহারী পেনশন যোজনা, এনপিএস,প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন, কৃষক পেনশন যোজনায় নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে বিনিয়োগ করতে পারেন । নয়া সর্বজনীন পেনশন স্কিমে দেশের প্রত্যেক নাগরিককে যাতে বার্ধক্য পেনশনের আওতায় আনা যায় সেই লক্ষেই নয়া উদ্যোগ শ্রমমন্ত্রকের ।২০২৫ এর কেন্দ্রীয় বাজেটেই সরকারি প্রকল্পের আওতাধীন পেনশন যোজনায় প্রাপ্ত টাকা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে ।
❤ Support Us






