- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ভারতের কাছে হারে হতাশ, ইমরানের দাবি পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে
ভারতের কাছে পরাজয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের লজ্জাজনক বিদায়ের জন্য চরম হতাশ সে দেশের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই জানিয়েছেন তাঁর বোন আলেমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের খানের সঙ্গে দেখা করার পর আলেমা জানান, দুবাইতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খারাপ পারফরমেন্সে ইমরান হতাশ হতাশ।
আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলেমা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হেরে পিটিআই প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গভীর দুঃখ প্রকাশ করেছেন।’ আলেমা আরও বলেন যে, ইমরান খান জেলে বসেই ভারত–পাকিস্তান ম্যাচ দেখেন। ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান সরকারের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের প্রতি হতাশাও প্রকাশ করেছেন ইমরান খান। আলেমা বলেন, ‘ইমরান বলেছেন যে, নিজেদের পছন্দের লোকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হলে ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের ক্রিকেট দল এবং বোর্ড তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছে। ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে মাত্র ছয় দিনের মধ্যেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এই নিয়ে আইসিসি আয়োজিত সর্বশেষ তিনটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আগে ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ও ২০২৪ সালে টি২০ বিশ্বকাপেও নক আউটে পৌঁছতে পারেনিন বাবর–রিজওয়ানরা।
তোষাখানা দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ড হয়েছে ইমরান খানের। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ইমরান জেলে থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। ২০১৯ সালে ইমরানের নির্দেশে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট কাঠামোর সংস্কার করে। ১৬-১৮ বিভাগীয় এবং আঞ্চলিক অ্যাসোসিয়েশন দলের দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে ছয় দলের প্রথম শ্রেণীর প্রতিযোগিতার সাথে প্রতিস্থাপন করে। ইমরানের প্রাক্তন সতীর্থ রমিজ রাজাকে ২০২১ সালে পিসিবি প্রধান নিযুক্ত করা হয়েছিল। কিন্তু ইমরানের নেতৃত্বাধীন সরকারের পতনের পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
❤ Support Us








