Advertisement
  • বৈষয়িক
  • মে ৬, ২০২২

এলএন্ডটি ইনফোটেক আর মাইন্ডট্রি একত্রিতকরণের ঘোষণা জানিয়েছে আজ।

আরম্ভ ওয়েব ডেস্ক
এলএন্ডটি ইনফোটেক আর মাইন্ডট্রি একত্রিতকরণের ঘোষণা জানিয়েছে আজ।

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নির্মাণ ও প্রকৌশলী প্রধান লারসেন অ্যান্ড টুব্রো (এলএন্ডটি) দুটি সফ্টওয়্যার কোম্পানি, লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক (এলটিআই) এবং মাইন্ডট্রিকে একত্রিক হয়ে কাজ করার কথা ঘোষণা করল ৷

আজ ৬ মে শুক্রবার একটি অনুষ্ঠানে এলটিআই এবং মাউন্ডট্রি-এর পরিচালনা পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি করে লারসেন অ্যান্ড টুব্রো গ্রুপের অধীনে এই দুটি স্বাধীনভাবে তালিকাভুক্ত আইটি পরিষেবা সংস্থাগুলির একত্রিতকরণের একটি যৌগিক পরিকল্পনা কথা ঘোষণা করেছে ।সম্মিলিত হয়ে সফটওয়ারটি ‘এলটিআইমাইন্ডট্রিট’ নামে পরিচিত হবে৷এলটিডি আর মাউন্ডট্রি একত্রিত হওয়ার ফলে মাউন্ডট্রির সকল শেয়ার হোল্ডারকে মাউন্ডট্রির ১০০টি শেয়ারের জন্য এলটিআই ৭৩ টি শেয়ারের অনুপাতে শেয়ার ইস্যু করবে। এইভাবে জারি করা এলটিআই-এর নতুন শেয়ার এনএসই এবং বিএসইতে লেনদেন করা হবে। একীভূত হওয়ার পর লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেডের ৬৮.৭৩ শতাংশ এলটিআই থাকবে । প্রেস বিজ্ঞপ্তিতে এলএন্ডটি ইনফোটেক জানিয়েছে ।
এলএন্ডটি গ্রুপের চেয়ারম্যান এ এম নায়েক এই প্রসঙ্গে বলেছেন, ‘এই একত্রিতকরণের ফলে আমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে আইটি পরিষেবা ব্যবসাকে বাড়ানোর জন্য আমাদের এই প্রতিশ্রুতি৷ এলটিআই এবং মাইন্ডট্রির অত্যন্ত পরিপূরক ব্যবসাগুলি এই একত্রীকরণকে একটি ‘জয়’ করে তুলবে৷ -আমাদের গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার এবং কর্মচারীদের জন্য এটা একটা মহৎ প্রস্তাব। তাঁর কথায়, মাইন্ডট্রি এবং এলএন্ডটি ইনফোটেকের মধ্যে ব্যবসায় কিছু ওভারল্যাপ থাকতে পারে তবে একসঙ্গে কাজ করলে তারা আরও শক্তিশালী হবে।’

শিল্প বিশেষজ্ঞদের মতে, সফটওয়ার সংস্থাগুলো সম্মিলিত হওয়ার ফলে এটিকে বৃহত্তর বাজারের সম্ভাবনা, খরচ কমাতে এবং ঝুঁকি কমাতে সক্ষম করবে।
একীভূত হওয়ার পরে, সম্মিলিত সত্তার মোট আয় হবে প্রায় ৩.৫ বিলিয়ন। এলটিআই-এর বাজার মূলধন ১.০৩ লক্ষ কোটি টাকা, যেখানে মাইন্ডট্রি-এর বাজার মূলধন ৬৫, ২৮৫ কোটি টাকা৷
বাজার মূলধন দ্বারা, সম্মিলিত সত্তা টেক মাহিন্দ্রাকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী হয়ে উঠবে৷ ফার্মটি ৮০,০০০ জনেরও বেশি লোক নিয়োগ করবে, যার মধ্যে ৪,০০০ বিক্রয় এবং সহায়তা কর্মী নেওয়া হবে । বর্তমানে, টিসিএস সবচেয়ে বেশি বাজার মূল্যায়ন সহ আইটি সংস্থাগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে, তারপরে ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো ।
মাইন্ডট্রি এবং এলটিআই উভয়ই আগের দুই বছরে যথাক্রমে দেবাশিস চ্যাটার্জি এবং সঞ্জয় জালোনার নেতৃত্বে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!