Advertisement
  • দে । শ
  • আগস্ট ৮, ২০২৫

অভিষেক ব্যানার্জির ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্পের মডেলে বসিরহাট দক্ষিণেও গরিব মানুষের চিকিৎসার জন্য ‘‌সেবালয়’‌ প্রকল্প।

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক ব্যানার্জির ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্পের মডেলে বসিরহাট দক্ষিণেও গরিব মানুষের চিকিৎসার জন্য ‘‌সেবালয়’‌ প্রকল্প।

নিজের বিধানসভা এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবির ‘‌সেবালয়’‌ প্রকল্প চালু করে সাংসদ, তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পদাঙ্ক অনুসরণ করলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি। তিনি নিজে একজন চক্ষুরোগ বিষেষজ্ঞ। সাংসদ অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্পের মডেলে বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির এই প্রকল্প। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি উদ্যোগে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহানুর মন্ডলের ব্যবস্থাপনায় এদিন বসিরহাট ১ ব্লকের নিমদাঁড়িয়া–‌কোদালিয়া পঞ্চায়েত এলাকায় ১২৫৩ জন মানুষ বিনামূল্যে সেবালয় ক্যাম্পে এসে চিকিৎসা পেলেন । বিধায়ক নিজেও রোগী দেখলেন। সকাল থেকে শিবির চলে প্রায় সন্ধ্যা পর্যন্ত। শিবিরে হার্ট, ক্যানসার, শিশু ও মহিলাদের জটিল রোগের চিকিৎসাও হয়। সেইসঙ্গে রক্তচাপ, সুগার, ইসিজি করা হয় গ্রামবাসীদের। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। সকাল ৯ থেকে এলাকার বহু মানুষ সমবেত হন এই বিধায়কের ‘‌সেবালয়’‌ কেন্দ্রে। অধিকাংশ গ্রামের দুঃস্থ ও গরিব মানুষকে বিনামূল্যে উন্নত মানের যন্ত্র দিয়ে চক্ষু পরীক্ষা করান। সেবালয় প্রকল্প নিয়ে সপ্তর্ষি ব্যানার্জি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরনায় বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েতে সেবালয় প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের চিকিৎসা করা হবে। তিনি বলেন, গত ৩ জুলাই ছিল আমার মায়ের মৃত্যু দিবস। মায়ের স্মৃতিতে ওইদিন থেকে প্রকল্পের শুভ সূচনা হয়েছে। তিনি বলেন, ‘‌আমার নেতা অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের মতই এখানে মানুষের জন্য আধুনিক চিকিৎসা দেওয়া হবে বিনামূল্যে।’‌ নিখরচায় চিকিৎসা পরিষেবা পেয়ে রুগীদের অনেকেই উপকৃত। তাঁরা বলেন, বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জির ব্যবস্থাপনায় বিনা খরচে চিকিৎসা করাতে পেরে গ্রামের গরিব মানুষ বিধায়কের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, এর আগেও পিফা, গাছা–‌আখারপুর পঞ্চায়েত এলাকায় চিকিৎসা শিবির পরিচালনা করেছেন চিকিৎসক, বিধায়ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!