Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৪, ২০২৫

খালিস্তানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা সরকারের

আরম্ভ ওয়েব ডেস্ক
খালিস্তানি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা সরকারের

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানি গোষ্ঠী ‘‌শিখস ফর জাস্টিস’‌। এই সংগঠন এবং সংগঠনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে ভারতে মামলা দায়ের করা হয়েছে।

১০ আগস্ট পাকিস্তানের লাহোর প্রেস ক্লাবে ‘‌মিট দ্য প্রেস’‌ অনুষ্ঠানের আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক খালিস্তানি গোষ্ঠী ‘‌শিখস ফর জাস্টিস’‌। সংগঠনের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। পান্নুন তাঁর ভাষণে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তিনি তথাকথিত খালিস্তানের একটা মানচিত্র উন্মোচন করেন। যেখানে তিনি বলেন যে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ খালিস্তানের অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন।

জাতীয় তদন্তকারী সংস্থা পান্নুনের দেওয়া ভাষণের ভিডিওর ভিত্তিতে এই মামলা দায়ের করেছে। যেখানে পান্নুন ভারতের সার্বভৌমত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন। এফআইআরে বলে হয়েছে, ‘‌পান্নুন ভারতের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা ব্যাহত করার এবং ভারতের বিরুদ্ধে শিখদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে দেওয়ার কার্যকলাপে লিপ্ত হয়েছেন।’ এফআইআরে আরও উল্লেখ করা হয়েছে যে, ‘‌শিখ উর জাস্টিস’‌ ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা ‘‌শহীদ দল’‌ গঠন করেছে।

গুরুতর অপরাধ বিবেচনা করে সরকার মামলাটি দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসবিরোধী সংস্থা এনআই–র কাছে হস্তান্তর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে, বিএনএস ধারা ৬১ (‌২)‌ ‌অপরাধমূলক ষড়যন্ত্র এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ধারা অধীনে এনআইএ মামলাটি দায়ের করেছে। এনআইএ–কে দেওয়া নির্দেশে বলা হয়েছে যে, ১০ আগস্ট লাহোর প্রেস ক্লাবে পান্নুনের ভাষণ প্রাথমিকভাবে পাঞ্জাবের উপর ভারতের সার্বভৌমত্ব প্রত্যাখ্যান এবং খালিস্তানের প্রচারের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। অপরাধের গুরুত্ব, এর জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব এবং বৃহত্তর ষড়যন্ত্র উন্মোচনের প্রয়োজনীয়তা বিবেচনা করে জাতীয় তদন্ত সংস্থা কর্তৃক এটা তদন্ত করা প্রয়োজন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!