Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • অক্টোবর ২০, ২০২৫

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে সমুদ্রে নেমে গেল বিমান, মৃত ২

আরম্ভ ওয়েব ডেস্ক
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে সমুদ্রে নেমে গেল বিমান, মৃত ২

সমুদ্রে নেমে গেল কার্গো বিমান। ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই থেকে উড়ে আসা একটা কার্গো বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে গিয়ে পড়ে। বিমানবন্দরের পশ্চিম দিকে সমুদ্র প্রাচীরের কাছে অগভীর জলে বিমানটি আটকে যাওয়ায় আগুন লাগেনি।

হংকং বিমানবন্দর কর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। তুরস্কের পণ্যবাহী বিমান সংস্থা এয়ারএসিটি পরিচালিত বোয়িং ৭৪৭ মালবাহী এমিরেটসের ফ্লাইট ইকে ৯৭৮৮ বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। এটি আগে যাত্রীবাহী বিমান ছিল। পরে কার্গো বিমানে রূপান্তরিত করা হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, অবতরণের সময় বিমানটি উত্তর রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ে এবং বিমানবন্দরের ঘেরের কাছে আংশিকভাবে জলে ডুবে যায়। বিমানবন্দরের দুজন কর্মী সমুদ্রের জলে পড়ে যান। তাঁরা ভূমিতে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। ওই দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে মারা যান দুজনই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একজন গ্রাউন্ড স্টাফ সদস্যও রয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাক পরপরই হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণ এবং মধ্য রানওয়েগুলি চালু রয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, দুর্ঘটনার সময় রানওয়ের কাছে একটা গাড়িতে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ মৃতদের পরিচয় প্রকাশ করেনি। হংকংয়ের বেসামরিক বিমান পরিষেবা বিভাগ জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এমিরেটস এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌হংকংয়ে অবতরণের সময় ফ্লাইট ইকে ৯৭৮৮ দুর্ঘটনার কবলে পড়েছে। এটা একটা বোয়িং ৭৪৭ কার্গো বিমান ছিল, যা এসিটি এয়ারলাইন্স থেকে লিজ নেওয়া হয়েছিল। জাহাজে কোনও পণ্য ছিল না। ক্রুরা সকলেই নিরাপদে রয়েছেন।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!