Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২১, ২০২৫

বুধবার থেকেই পিজি হাসপাতালের ‘অনন্য’-তে শুরু আউটডোর পরিষেবা

আরম্ভ ওয়েব ডেস্ক
বুধবার থেকেই পিজি হাসপাতালের ‘অনন্য’-তে শুরু আউটডোর পরিষেবা

২২ অক্টোবর, বুধবার থেকে এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিজি) নবনির্মিত ‘অনন্য’-তে শুরু হচ্ছে আউটডোর পরিষেবা । দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিন দফায় রোগী দেখবেন চিকিৎসকরা ।

হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, প্রতিটি স্লটের দুই ঘণ্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলবে । সেখানে ওপিডি করবেন তিনজন চিকিৎসক । একজন চিকিৎসক একদিনে একটি স্লটেই বসবেন । সর্বাধিক ১০ জন রোগী দেখবেন ।
প্রি বুকিংয়ের মাধ্যমে অগ্রিম স্লট বুকিং করা যাবে । তবে সেক্ষেত্রে ডাক্তার দেখানোর নির্ধারিত সময়ের  ২৪ ঘণ্টা আগে এসে, কাউন্টারে টাকা জমা দিতে হবে । আবার আউটডোর টাইমের মধ্যে সরাসরি অনন্যতে গিয়েও টাকা জমা দিয়ে ডাক্তার দেখানো যাবে । চিকিৎসক দেখানোর ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা । অনলাইন বা ইউপিআই মাধ্যমে টাকা জমার পরিষেবা এখনও শুরু হয়নি, চিকসক দেখানোর ফিজ মেটাতে হবে নগদেই ।

বুকিং বা অন্যান্য তথ্যের জন্য ফোন করতে হবে (সকাল ৮টা-রাত ৮টা) (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে । ডাক্তার দেখানোর পর স্লট, সময় এবং রোগীর ক্রমসংখ্যা জানিয়ে দেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ।

হাসপাতাল সূত্রে আরও খবর, চিকিৎসকের পরামর্শে রোগী ভরতির প্রয়োজন হলে, আর্থিক সামর্থ্য অনুযায়ী পুরনো উডবার্ন বা অনন্য— দুই হাসপাতালের মধ্যে বেছে নেওয়ার সুযোগ থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!