- বৈষয়িক
- মে ১৮, ২০২২
পড়শি দেশে শিক্ষা বিনিময়ের নয়া উদ্যোগ, দৃষ্টান্ত টেকনো ইন্ডিয়া গ্রুপ
চিত্র: টুইটার
পেশামুখী, প্রযুক্তি শিক্ষায় যৌথ প্রয়াসের নয়া দিগন্তের উন্মোচ। প্রতিবেশী বাংলাদেশের প্রথম সারির সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যুয়েটের সঙ্গে মউ স্বাক্ষরিত হল পশ্চিমবঙ্গের অগ্রগণ্য শিক্ষাপ্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের।
১৭ মে ঢাকায়, পড়শি দুদেশের শিক্ষাক্ষেত্রে, মাইলফলক চুক্তিস্বাক্ষরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, উপ উপাচার্য ডা. আব্দুল জব্বার খান। শিক্ষাক্ষেত্রে ভারত বাংলাদেশের এরকম যৌথ উদ্যোগ সম্ভবত প্ৰথম। যৌথ পঠনপাঠন এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এই প্রোগ্রামে উপকৃত হবেন দুই দেশের পড়ুয়ারা।
❤ Support Us








