- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৭, ২০২৬
অভিনব ঘটনা কলকাতা ময়দানে, একই দিনে কোচ ঘোষণা দুই প্রধানের
কলকাতা ময়দানে ঘটল অভিনব ঘটনা। একই দিনে কোচ ঘোষণা দুই প্রধানের। একদিকে মোহনবাগান যেমন নিয়ে এল নতুন কোচ, অন্যদিকে ইস্টবেঙ্গলের কোচের হটসিটে আবার মোহনবাগানের প্রাক্তনী। আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গলের কোচ হলেন আন্তোনিও লোপেজ হাবাস। ২০২৬-২৭ মরশুমে তিনি সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন তিনি। একসময় যিনি এটিকে মোহনবাগানের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মোহনবাগান সুপারজায়ান্টের হটসিটে পানাগিওটিস দিলমপেরিস। সোমবার সরকারি ভাবে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট তাদের নতুন মরসুমের কোচের নাম ঘোষণা করেছে।
ইস্টবেঙ্গলের কোচ আন্তেনিও হাবাসের ভারতীয় ফুটবলে দারুণ সাফল্য। তিনবার আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে একটা আই লিগও। ২০১৪ সালে আতলেতিকো ডি কলকাতায় ভারতে কোচিংয়ে অভিষেক। প্রথম বছরেই দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করেন। ২০১৬ পর্যন্ত আতলেতিকো ডি কলকাতার দায়িত্বে ছিলেন। এরপরপুনে সিটি এফসি-তে যোগ দেন। সেখানে ৩ বছর কাটানোর পর ২০১৯ সালে আসেন এটিকে-তে ফিরে আসেন। মাঝে কিছুদিন মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন। এর পর ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি ইন্টার কাশীর কোচ ছিলেন। কাশীকে আই লিগ চ্যাম্পিয়ন করে আইএসএলে তোলেন। গত মরশুমের মাঝপথে চাকরি ছেড়ে দেশে ফিরে যান। এবার ইস্টবেঙ্গলের কোচ হয়ে ভারতে ফিরলেন।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হাবাস। তিনি বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই দায়িত্ব আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করছি। ক্লাবের সাফল্যের জন্য আমরা সবাই মিলে লড়াই করব এবং খুব শীঘ্রই কলকাতার সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।”
একই সঙ্গে সহকারী কোচ হিসেবে কার্লোস আগুস্তিন ফনসেকা তেইজেইরোর নামও ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
একই সঙ্গে সহকারী কোচ হিসেবে কার্লোস আগুস্তিন ফনসেকা তেইজেইরোর নামও ঘোষণা করেছে ইস্টবেঙ্গল।
এদিকে, মোহনবাগানের কোচের দায়িত্বে গ্রিসের পানাগিওটিস দিলমপেরিস, যিনি প্যানোস নামে পরিচিত। তাঁর সঙ্গে এক বছরের চুক্তি হল সবুজমেরুনের। গ্রিসের প্রথম ডিভিশনের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পর গত বছর ভারতে এসে পঞ্জাব এফ সি–র দায়িত্ব নিয়েছিলেন তিনি। পঞ্জাবের নতুন দলকে ইন্ডিয়ান সুপার লিগে নতুন বিদেশি ও যুব ফুটবলার নিয়ে চমকে দিয়েছিলেন।
৫১ বছর বয়সী কোচের হাতে নতুন মরসুমে দল পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট।
কলকাতায় প্রথমবার কোচিং করানোর দায়িত্ব নিয়ে আসছেন গ্রিসের কোচ। প্রত্যাশার চাপ সামলানোর বাড়তি চ্যালেঞ্জ থাকবে। সব কিছু সামলে পুরো দলকে সাফল্যের আলোয় নিয়ে আসা কঠিন কাজ মানছেন। তিনি বলেছেন, ‘মোহনবাগান কেবল একটি ফুটবল ক্লাব নয়, একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সঙ্গে রয়েছে গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ ও অনুরাগী সদস্য সমর্থক। যা ভারতের আর কোনও ক্লাবের নেই।”
ডুরান্ড কাপ দিয়ে মরসুম শুরু হচ্ছে। ডার্বি প্রথম ম্যাচেই। সিনিয়র দল এখনও অনুশীলন পূর্নদ্যোমে শুরু করেনি। তবে দল যা গঠন হয়েছে তাতে সবুজ মেরুনের হেডস্যর খুশি। প্যানোস বলছেন, ‘হ্যাঁ, আমি বিশ্বাস করি একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হাতে পাচ্ছি, যেখানে অভিজ্ঞতা ও দক্ষতার একটি চমৎকার ভারসাম্য আছে। প্রত্যেক কোচই সবসময় উন্নতির নতুন পথ খোঁজেন, তবে আমার মূল লক্ষ্য থাকবে, আমি যে দলকে কোচিং করাব তাদের সবাইকে সক্ষমতার শীর্ষে নিয়ে গিয়ে সর্বোচ্চভাবে ব্যবহার করতে।’
❤ Support Us








