- এই মুহূর্তে
- জুন ১৬, ২০২২
‘ঘুষ দিয়ে’ প্রাথমিকে চাকরি। খবর করতে গিয়ে বাজিতপুরে মাথা ফাটল সাংবাদিকের । ঘটনাস্থলে রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা ।
গ্রেফতার অভিযুক্ত যুবক।
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির খবর গিয়ে মাথা ফাটল সাংবাদি সুদীপ চক্রবর্তীর । আহত তাঁর আরও কয়েকজন সহকর্মী। বুধবার রাতে রায়গঞ্জের বাজিতপুরে খবর করতে গিয়েছিলেন সুদীপসহ কয়েকজন সাংবাদিক। তখনই একদল তাঁদের উপর চড়াও হন। মারধোর শুরু করেন । আঘাতে সুদীপের মাথা ফেটে যায়। তাঁর সহকর্মীদের অনেকেই আহত হন । ঘটনার খবর পেয়েই বাজিতপুরে ছুটে যান। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র এবং তাঁর সহ সাংবাদিকেরা। আহত সাংবাদিকদের হাসপাতালে ভর্তি করা হয়। সুদীপের মাথার আঘাত গুরুতর। চিকিৎসা চলছে। রাতেই হাসপাতালে ছুটে যান রায়গঞ্জ পুরসভার প্রশাক অরিন্দম সরকার। ঘটনার তীব্র নিন্দা করেন। প্রাথমিকে চাকরির জন্য দেবব্রত রায় নামে যে যুবক ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ এবং সাংবাদিকদের উপর দলবল নিয়ে হামলা চালান, পুলিস তাকে গ্রেফতার করেছে ।
❤ Support Us






