Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ২৪, ২০২৩

দ্বারপ্রান্তে পৌঁছেও ইতিহাস ছোঁয়া হল না। ঝাড়ু-পদ্মে হাতাহাতি, দিল্লির মেয়র পদে এখনও শূন্যতা

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বারপ্রান্তে পৌঁছেও ইতিহাস ছোঁয়া হল না। ঝাড়ু-পদ্মে  হাতাহাতি,  দিল্লির মেয়র পদে এখনও শূন্যতা

স্থগিত হয়ে গেল দিল্লির পুর নিগমের মেয়র নির্বাচন। দিল্লির সিভিক সেণ্টারে ভোট প্রদানের সূচনাতে আপ ও বিজেপির কাউন্সিলরদের মধ্যে সংঘাতের পরিণতিতে অধিবেশন মুলতুবি করে দেন প্রোটেম স্পিকার।

আজ সিভিক সেন্টারে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নিযুক্ত ১০ অল্ডারম্যানের শপথ গ্রহণের কথা ছিল। রিটার্নিং অফিসার সত্য শর্মা নির্বাচিত কাউন্সিলরেদের পরিবর্তে অল্ডারম্যানদের শপথ নিতে ডেকে পাঠালে আপ কাউন্সিলররা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রচুর পুলিশ এনেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উল্লেখ্য সত্য শর্মা বিজেপি কাউন্সিলর।যাকে প্রোটেম স্পীকার হিসেবে মনোনীত করেছেন দিল্লির গভর্নর ।তাই কেন্দ্রের ক্ষমতাসীন শাসক দলকে সুবিধা করে দিতেই গভর্নরের এমন পদক্ষেপ বলে তাঁদের বক্তব্য।

গত মাসে দিল্লি পৌর নির্বাচনে ২৫০ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪ টিতে জয়ী হয়েছিল আপ। বিজেপি জিতেছিল ১০৪ টি আসনে। কংগ্রেস ৯ টিতে । দিল্লির মেয়র নির্বাচনে সাংসদ, বিধায়করা ভোট দিতে পারেন। রাজ্যসভার ৩ জন সাংসদ ও ১৩ জন বিধায়ক আপকে ভোট দিয়েছেন । অন্যদিকে, বিজেপি লোকসভার ৭ ও বিধানসভার ১ জন বিধায়কের ভোট পেয়েছেন।  অঙ্কের বিচারে মেয়র নির্বাচনে আপ প্রার্থী এগিয়ে। কিন্তু পৌর নিগমের নির্বাচনে বিজেপিও প্রার্থী দেওয়ায় জটিলতা সৃষ্টি হয়। কিছুদিন আগেই ৬ তারিখে আপ-বিজেপি দ্বৈরথে স্থগিত হয়েছিল নির্বাচন। আজকে আবার ভোট ভেস্তে যাওয়ায় দিল্লির পরবর্তী মেয়র কে হবেন তা নিয়ে অনিশ্চয়তা বহালই থাকল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!