Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৬, ২০২৬

অন্ধ্রপ্রদেশে মার্কাপুরম জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১৩

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্ধ্রপ্রদেশে মার্কাপুরম জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ১৩

অন্ধ্রপ্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে মার্কাপূরম জেলার রায়াবরমের কাছে। পর্যটক বোঝাই বাসের সঙ্গে একটা ট্রাকের সংঘর্ষ ঘটে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লাগে এবং সম্পূর্ণ ভষ্মীভূত হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রায়াবরমের কাঠের খনির কাছে দ্রুত গতিতে ধেয়ে আসা নুড়ি পাথর বোঝাই একটা ট্রাক বেসরকারি সংস্থার ওই পর্যটক বোঝায় বাসটিকে ধাক্কা দেয়। বাসটি হায়দরাবাদ থেকে পামুর যচ্ছিল। ট্রাকটি চিমাকুরথি থেকে নুড়ি পাথর বোঝায় করে আসছিল। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর বাসটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় ও বাসটিতে আগুন ধরে যায়। ট্রাকটিতেও আগুন লেগে যায়।
বাসটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন।

আগুনের তীব্রতা এতটাই ছিল, যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসতে পারেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাস ও ট্রাকটি সম্পূর্ণভাবে আগুনে ভষ্মীভূত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। জীবন্ত দগ্ধ হয়ে ১০ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৩ জন হাসপাতালে মারা যান। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জন সামান্য আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই কানিগিরি ও পামুর এলাকার বাসিন্দা ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!