- দে । শ
- জানুয়ারি ২০, ২০২২
অনুরাগের হুমকি, ব্লক করব ওয়েবসাইট
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হুমকি দিয়েছেন, দেশবিরোধী খবর প্রচার করলে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ব্লক করে দেব । দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ তুলে দুটি ওয়েবসাইট আর ২০টি ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হুমকি, বাক স্বাধীনতার ওপর নতুন পদক্ষেপের প্রস্তুতি বলে অনুমান করা হচ্ছে । কোন খবর দেশ বিরোধী, আর কোন খবর নয়, তা কেন্দ্রীয় মন্ত্রি পরিস্কার করেন নি। বলেছেন, যে সব চ্যানেল দেশবিরোধী খবর, ভুয়ো খবর ছড়াবে এবং ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
❤ Support Us






