Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১, ২০২৬

এনআইএ-র জালে বন্দি ইমাম, বসত বাড়ি ঘিরে উঠছে প্রশ্ন ?

আরম্ভ ওয়েব ডেস্ক
এনআইএ-র জালে বন্দি ইমাম, বসত বাড়ি ঘিরে উঠছে প্রশ্ন ?

হপ্তাখানেক আগেই মন্তেশ্বরের কুলুট গ্রামের বাড়িতে এসেছিলেন ইমাম সাহেব। মঙ্গলকোটের পালিশগ্রাম বড় মসজিদের ইমাম বছর চৌষট্টির পিয়ার মহম্মদ শেখ এলাকায় ‘শান্তশিষ্ট, ধর্মপরায়ণ’ মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে এনআইএ জালে তোলায় তাজ্জব সকলেই। প্রসঙ্গত, আসামে একটি নাশকতার ঘটনায় গ্রেফতার হন পিয়ার মহম্মদ। বিস্ময়ের ঘোর কাটার পর পিয়ার মহম্মদকে ঘিরে নানারকম প্রশ্ন ওঠা শুরু হয়েছে কুলুট ও পালিশগ্রামে। প্রশ্ন, এত জায়গা থাকতে তিনি একটা জনহীন জায়গায়, কৃষিজমির মাঝে ঝোপ-জঙ্গলের মধ্যে বাড়ি করলেন কেন? বাড়ির অদূরেই রয়েছে একটি মাদ্রাসা। গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, পিয়ার মহম্মদের আদি বাড়ি কাটোয়ার বাঁধমুড়ো গ্রামে। শৈশবে কাটোয়ার করজগ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করে ‘হাফেজ’ ডিগ্রি অর্জন করে ইমামের কাজকেই পেশা করেন।

মন্তেশ্বরের সোনাডাঙায় তার আত্মীয় ছিল। সেই সুবাদে বছর ১৫ আগে সেখানে চলে যান। সেখানে বেশ কয়েক বছর থাকার পর লাগোয়া কুলুট গ্রামে জায়গা কিনে একতলা পাকা বাড়ি তৈরি করেন। ৪ সন্তান ও পরিবার নিয়ে তার সংসার। আড়াই বছর আগে পালিশগ্রামের বড় মসজিদের ইমাম হন। তার আগে কেরালার একটি মসজিদে ছিলেন। ২০২৪ সালে তার পাসপোর্ট ইস্যু হয়। ২০২৫-র ২০ মে তিনি বছরখানেক মেয়াদের বাংলাদেশের ভিসা পান। নথি অনুযায়ী ওই বছরের ১৮ জুন বাংলাদেশ যান। ২৬ জুন ফেরেন। কিন্তু তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে যাতায়াতের অভিযোগ উঠছে। পালিশগ্রাম মসজিদ কমিটির সদস্য গোলাম মোস্তাফা জানালেন, ‘ইমাম সাহেব ওই সময় প্রায় আড়াই মাস মাদ্রাসায় গরহাজির ছিলেন।’ এটা জেনেই গোয়ান্দাদের প্রশ্ন, বাংলাদেশে বৈধভাবে সপ্তাহখানেক ছিলেন তিনি। বাকি ২ মাসের উপর কোথায় ছিলেন? এমনকী অন্য সময়েও পিয়ার মহম্মদ অবৈধভাবে বাংলাদেশ গিয়েছিলেন বলে অভিযোগ।

আসামে নাশকতার সময় বাংলাদেশ থেকে ত্রিপুরা হয়ে আসামে ঢুকেছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। পিয়ার মহম্মদ ‘দেশদ্রোহিতার সঙ্গে কখনোই যুক্ত থাকতে পারে না’ বলে দাবি তার ছেলে মিজানুর রহমানের। পিয়ার মহম্মদের বাংলাদেশে যাওয়ার কথা স্বীকার করে মিজানুর বললেন, ‘বাবা তবলিগি জামাতের (ধর্মীয় প্রচার) বক্তব্য রাখতে ২ বার বাংলাদেশ গিয়েছিলেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!