Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৮, ২০২৬

বসিরহাটে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ বাবুমাস্টারের

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাটে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ বাবুমাস্টারের

তৃণমূলে ফিরলেন ফিরোজ কামাল গাজি। যাঁকে গোটা জেলার মানুষ ‘‌বাবু মাস্টার’‌ বলে একডাকে চেনে। ২০২০ সালের শেষে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপিতে সুবিধে করতে পারেন নি। কার্যত তাঁকে বিজেপিতে নিস্ক্রীয় করে রাখা হয়েছিল। বাবু মাস্টার  বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে আবার তৃণমূলে যোগ দিলেন। এদিন বসিরহাট সাংগঠনিক জেলা দফতরে বাবু মাস্টারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন। অন্যদের মধ্যে ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বসিরহাট দক্ষিণের প্রার্থী সুরজিৎ মিত্র বাদল সহ তৃণমূলের জেলা নেতৃত্ব।

পুরনো দলে ফিরে ফিরোজ কামাল গাজি (‌বাবু মাস্টার)‌ বলেন, আমি তৃণমূল দীর্ঘদিন করে আসছি। মাঝে  ভুল বোঝাবুঝির ফলে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছিল। তিনি বলেন, আবার আমাকে  তৃণমূলের হয়ে কাজ করার সুযোগ দেওয়ায় আমি খুশি। এজন্য নেত্রী মমতা ব্যানার্জি ,তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ। এবং সাংসদ পার্থ ভৌমিক, জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, সরোজ ব্যানার্জি, কো আর্ডিনেটর সুরজিৎ মিত্র সহ জেলার নেতাদের। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, ‘‌দল ছাড়ার পেছনে কারণ ছিল। কিন্তু আমার বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত সেই সময় ভুল হয়েছিল।’‌ জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, বিধানসভা নির্বাচনের আগে ফিরোজ কামাল গাজি তৃণমূলে ফিরে আসায় নিসন্দেহে ভালো খবর। আমরা ঐক্যবদ্ধ ভাবে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে কাজ করতে পারব। এবং বিজেপির বিভাজনের রাজনীতি, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন আরও শক্তিশালি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!