Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ২০, ২০২৫

শরণার্থী রোহিঙ্গাদের ভার বহনে অক্ষম, প্রত্যাবাসনে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আহ্বান বাংলাদেশের

আরম্ভ ওয়েব ডেস্ক
শরণার্থী রোহিঙ্গাদের ভার বহনে অক্ষম, প্রত্যাবাসনে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের আহ্বান বাংলাদেশের

মানবপাচার এবং অন্তঃর্দেশীয় অপরাধের প্রবনতা বাড়ছে বাংলাদেশে । নিজেদের দেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোর অভ্যন্তরীন নিরাপত্তার স্বার্থেই এবার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় আহ্বান জানালেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ।

২০১৭ থেকে এপর্যন্ত ১৩ লক্ষ রোহিঙ্গা শরনার্থী আশ্রয় নিয়েছে বাংলাদেশের কক্সবাজারে । প্রতিবছরই ওই অঞ্চলে আকারে, বহরে বেড়েছে আশ্রিতদের ক্যাম্প । এবার রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, সেই নিয়েই আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্ববান জানিয়েছে তারা । এর আগেও আশিয়ান অন্তর্ভূক্ত সদস্য দেশগুলির কাছে এই সমস্যার কথা তুলে ধরেছিল তারা । যদিও মিয়ানমার সেনাবাহিনীর অসহযোগিতা এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের সদিচ্ছার অভাবে সফল হয়নি সেই উদ্যোগ । রাষ্ট্রসংঘের সভায় সেকথা জানিয়েছেন সালাহউদ্দিন । এবার আন্তর্জাতিক সমাজসেবী সংস্থাগুলিকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা সমাধানের আহ্ববান জানিয়েছেন তিনি ।

রাষ্ট্রসংঘে সাধারণ পরিষদের তৃতীয় কমিটি ওআইসি এবং ইইউ এর অন্তর্ভূক্ত ১০৫টি দেশ, মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবার্সনে সহমত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্থায়ী মিশন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!