Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৩০, ২০২৬

তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ ! ক্ষোভে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে মিছিল বিএলওদের

আরম্ভ ওয়েব ডেস্ক
তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ ! ক্ষোভে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেরিয়ে মিছিল বিএলওদের

কোনো কারণ ছাড়াই তালিকা থেকে বাদ যাচ্ছে বৈধ ভোটারের নাম। ক্ষোভ ফেটে পড়লেন বসিরহাট ২ ব্লকের বিএলওরা। প্রশিক্ষণ বয়কট করে পথে নামলেন বিএলও–‌রা।  মিছিল, অবরোধে শামিল বিএলও ঐক্য মঞ্চ।  বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ঘটনা। এদিন বসিরহাট ২ ব্লকের খোলাপোতা শ্রী অরবিন্দ অটিটোরিয়ামে বিএলও দের প্রশিক্ষণ ছিল। উপস্থিত ছিলেন বিডিও বিপ্লব বসাক, ইলেকশন ওসি অতনু দে।

বসিরহাট ২ ব্লকের বিডিও বিপ্লব বসাক বলেন, ‘‌এসআইআর নিয়ে বিএলও দের কিছু ক্ষোভ বিক্ষোভ আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তিনি বলেন, আজ বিএলওদের ট্রেনিং ছিল। বিএলওদের ক্ষোভ বিক্ষোভের ট্রেনিং চালানো সম্ভব হয়নি।’‌ সোমবার, বসিরহাট উত্তর বিধানসভার বিএলওরা উপস্থিত ছিলেন ট্রেনিং হলে। প্রশিক্ষনের শুরুতেই বিএলও রা জানতে চান, সমস্ত নথি দেওয়ার পরেও কেন অ্যাডজুডিকেশনে থাকা নাম কোন কারণ ছাড়াই বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু তার কোন সদুত্তর দিতে পারেন নি উপস্থিত নির্বাচন কমিশনের আধিকারিকরা। প্রতিবাদে ফেটে পড়েন বিএলওরা।

দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে বিএলওরা  রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অডিটোরিয়াম থেকে মিছিল করেন। টাকি রোডের খোলাপোতা মোড় অবরোধ করেন। অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ এসে অনুরোধের পর বিএলওরা অবরোধ তুলে বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানে বিডিওকে স্মারকলিপি দেন তাঁরা। বিএলও দের তরফে আসলাম হক, শেখ ফাইজুল ইসলাম বলেন, একটা গভীর চক্রান্ত চলছে। শুনানি হয়নি এমন নাম বাদ চলে যাচ্ছে। বিচারাধীন তালিকায় থাকা নাম সাপ্লিমেন্টারি তালিকা বাদ যাচ্ছে। নতুন ভোটারের আবেদন বাতিল করা হচ্ছে। আমাদের দাবি কোন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!