Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৩

ইমরানের “ব্যাট” কেড়ে নিল পাকিস্তানের নির্বাচন কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইমরানের “ব্যাট” কেড়ে নিল পাকিস্তানের নির্বাচন কমিশন

এক সময় ব্যাট হাতে বিশ্ব কাঁপিয়েছেন ইমরান খান। তবে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানের ব্যাট প্রতীক বাতিল করেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি, শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের আইকনিক “ব্যাট” প্রতীক বাতিল করেছে। প্রতীকটি দলের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানের ক্রিকেটার জীবনের প্রতিচ্ছবি ছিল।

পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে একটি পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ প্রতীক বাতিল প্রসঙ্গে সংরক্ষিত রায় ঘোষণা করেছে । পাশাপাশি পিটিআইয়ের আন্তঃদলীয় নির্বাচনকে বেআইনি বলেও ঘোষণা করেছে। ১১ পৃষ্ঠার এই আদেশ পিটিআইয়ের প্রাক্তন  সদস্য আকবর এস বাবরের পিটিশনের ভিত্তিতে ঘোষণা করা হয়েছিল। আকবার এস বাবর দাবি করেছিলেন, পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি।

এই রায় পাকিস্তানের প্রাক্তন ক্ষমতাসীন দলের কাছে সাধারণ  দেশের জাতীয় নির্বাচনের আগে একটি বড় ধাক্কা। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন হতে চলেছে বলে পাক সেনা প্রধান জানিয়েছেন। পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে জেলবন্দি। অচিরেই তাঁকে মুক্তি দেওয়া হবে বলেও মনে হচ্ছে না।

পাকিস্তানের নির্বাচন কমিশন তাদের আদেশে উল্লেখ করেছে, পিটিআই তাদের নির্দেশ মেনে চলেনি এবং পিটিআই প্রচলিত সংবিধান, ২০১৯ ও নির্বাচনী আইন, ২০১৭ এবং নির্বাচনী বিধিমালা, ২০১৭ অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।

রবিবার দলের মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ধিত সময়সীমা শেষ হবে। এখন ইসিপির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য ইমরানের দলের কাছে মাত্র একদিন অর্থাৎ শনিবার সময় আছে।

পিটিআই বারবার অভিযোগ করেছে, তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং সঠিক ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হচ্ছে না। কিন্তু শুক্রবার আদেশের কয়েক ঘণ্টা আগে ইসিপি ইমরানের দলকে সমান সুযোগ প্রদানের আশ্বাস দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!