Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ৮, ২০২২

দুর্বৃত্তের গুলিতে নিহত ‘ভারত বন্ধু’ আবে । মর্মাহত মোদির ঘোষণা, কাল জাতীয় শোক।

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্বৃত্তের গুলিতে নিহত ‘ভারত বন্ধু’ আবে । মর্মাহত মোদির ঘোষণা, কাল জাতীয় শোক।

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আর নেই । আজ দক্ষিণাঞ্চলের নারা শহরে ভোট প্রচারে গিয়ে, দুর্বৃত্তের গুলিতে গুরুতর জখম হন এবং নিকটতম এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে তাঁর জীবনাসান ঘটল । এই মৃত্যুতে বিশ্ব মর্মাহত ।’প্রিয় বন্ধু’ আবে-র মৃত্যুতে শনিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে লিখেছেন, এক অসাধারণ নেতা ছিলেন আবে। ঘনিষ্ঠ বন্ধুর প্রয়াণে আমি মর্মাহত। এই ঘোরতর দুর্দিনে ভারত জাপানের পাশে আছে।

তাঁর প্রাণ নাশের বর্বরোচিত ঘটনার নিন্দায় সমানভাবে সোচ্চার পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দুনিয়া। প্রচাররত অবস্থায় তাঁর মাথা লক্ষ্য করে দুবার গুলি চালায় দুর্বৃত্ত । ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করেন, আবে আর নেই। হত্যাকারী সন্দেহে ৪১ বছরের দুর্বৃত্তকে পুলিস আটক করেছে। আবেগ জড়ানো স্বরে জাপানের এখনকার প্রধানমন্ত্রী ফুমিয়ো কিসিদা সংবাদ সম্মেলনে বলেছেন, আবের প্রাণ নাশের ঘটনাকে জাপান বরদাস্ত করবে না।

বয়স হয়েছিল ৬৭। গত ভোটের আগে ক্ষমতা থেকে সরে যান আবে এবং ভোটের আগেই নিজের পছন্দের উত্তরসূরি সুগাকে বেছে নেন। পরে সুগার স্থলাভিষিক্ত হন কিসিদা । জাপানের সোশ্যাল মিডিয়া ভয়ঙ্কর ঘটনার নিন্দা করে বলতে শুরু করেছে হিংসা নয়, আমরা চাই গণতন্ত্র। আবের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে।

২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন আবে। শারীরিক কারণে প্রশাসনিক রাজনীতি থেকে অবসর নিতে হয়। কিন্তু ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। আপার হাউসের নির্বাচনী প্রচারে গিয়েই আজ গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন । মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিসিদা ঘোষণা করেছেন, জাপান হিংসামুক্ত দেশ। নাগরিক আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ।
আবের হত্যাকান্ডের নিন্দা করে মার্কিন যুক্ত রাষ্ট্র বলেছে, অসাধারণ নেতা ছিলেন শিনজো। চিন, ব্রিটেন, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ পূর্ব পশ্চিমের প্রতিটি দেশ প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের নিন্দায় সোচ্চার ।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!