Advertisement
  • দে । শ
  • মার্চ ২০, ২০২৬

চাঞ্চল্য হাড়োয়ায় । তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে জল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
চাঞ্চল্য হাড়োয়ায় । তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে জল্পনা

যুবকের ক্ষতবিক্ষত, দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। পুলিশের অনুমান বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরনে মৃত্যু হয়েছে ওই যুবকের। এর সঙ্গে বুধবার রাতে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরনের ঘটনার যোগ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। নিহত যুবক তৃণমূলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে হাড়োয়ার সোনাপুকুর–‌শঙ্করপুর পঞ্চায়েত এলাকার একটি মেছোঘেরি লাগোয়া রাস্তার ধারে পথচলতি মানুষ মৃতদেহ পরে থাকতে  দেখে পুলিশকে খবর দেয়। হাড়োয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে । পরে ওই যুবকের পরিচয় জানা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই যুবকের নাম মসিউর কাজি (‌৩৮)।‌ বাড়ি দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের গোঁসাইপুর গাঙনিয়া গ্রামে। আরও জানা গেছে, ওই যুবক চাঁপাতলা পঞ্চায়েতের ১৭৮ নম্বর বুথ তৃণমূলের সভাপতি। সক্রিয় তৃণমূল কর্মী। স্থানীয় মানুষ দেখতে পান দেহটি ঝলসানো। ২ হাতের কবজির ওপর থেকে উড়ে গেছে। সারা শরীর রক্তাক্ত।

আগুনে ঝলসানো। সারা দেহ ক্ষতবিক্ষত।  হাড়োয়া থানার পুলিশ সে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহত যুবকের ২ দাদা, মোতালেব কাজি, মহিউল কাজি বলেন, ভাই সক্রীয় তৃণমূল কর্মী। চাঁপাতলায় একটি কাপড়ের দোকান আছে। বুধবার রাত ৯ পর থেকে তার সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি। মোবাইল বন্ধ ছিল। দোকান থেকে কেউ তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তাঁরা বলেন, আজ সকালে খবর পেয়ে হাড়োয়া থানায় এসে মৃতদেহ শনাক্ত করে জানতে পারি ওটা আমার ভাইয়ের দেহ। তাঁদের দাবি, মসিউরকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এর পেছনে কারো আক্রোশ রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে সামনে আনুক। আমরা চাই প্রকৃত দোষীরা সাজা পাক। তবে আরও একটি সূত্র জানা গেছে বুধবার রাতে ভাঙড় ২ ব্লকে বিজয়গঞ্জ বাজার থানা এলাকার দক্ষিণ বামুনিয়ায়  একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।  ওই বিস্ফোরণ  তার মৃত্যু হয় বলে জানা গেছে। সেখান থেকে তার দেহ এনে হাড়োয়ায় ফেলে রাখা হয়। এই ঘটনার সঙ্গে মসিউরের কোন যোগ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। কেউ গ্রেপ্তার হয়নি। তবে এর পেছেনে  তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বলে অনেকের দাবি। দেগঙ্গা ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় প্রামানিক সরাসরি অভিযোগ করেন, তৃণমূলেরই একটি গোষ্ঠী এই খুনের ঘটনায় জড়িত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!