Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৯, ২০২৬

ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির আসানসোল গার্লস’ কলেজে

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির আসানসোল গার্লস’ কলেজে

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আসানসোল গার্লস’ কলেজের সমাজবিজ্ঞান বিভাগ, IQAC-এর তত্ত্বাবধানে সেমিনার হলে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির বিষয় ছিল “United by Unique”, যেখানে ক্যান্সার বিষয়ক সচেতনতার ওপর বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা অনকোসার্জন ডা. অমিত মণ্ডল এবং ডা. প্রগতি সঙ্গানেরিয়া। ডা. অমিত মণ্ডল সার্ভাইক্যাল ক্যান্সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এর লক্ষণ, প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে ডা. প্রগতি সঙ্গানেরিয়া ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ছাত্রীদের অবহিত করেন।

অতিথিদের স্বাগত জানান কলেজের অধ্যক্ষা ডা. স্বাতি চক্রবর্তী এবং IQAC সমন্বয়ক ডা. বিরূ রাজক। উদ্বোধনী ভাষণ প্রদান করেন অধ্যক্ষা ডা. স্বাতি চক্রবর্তী, যেখানে তিনি ছাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকার বার্তা দেন। স্বাগত ভাষণ উপস্থাপন করেন IQAC সমন্বয়ক ডা. বিরূ রাজক।

সমাজবিজ্ঞান বিভাগের ডা. পঙ্কজ কুমার, পিয়ালি সহ আরও বহু শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই সচেতনতা কর্মসূচিতে ১০০ জনেরও বেশি ছাত্রী অংশগ্রহণ করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!