- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ১৭, ২০২৫
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার আইপিএস, বাড়ি থেকে উদ্ধার ৫ কোটি নগদ সহ বিপুল সম্পদ
ঘুষ নেওয়ার অভিযোগে পাঞ্জাবের রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) হরচরণ সিং ভুল্লারকে গ্রেফতার করেছে সিবিআই। মোহালির সদর দফতরে ঘুকে ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করেন সিবিআই কর্তারা। একজন লোহা ব্যবসায়ীর কাছ কাছ থেকে লোহা ও ইস্পাতের পণ্য চুরির মামলা নিষ্পত্তির জন্য ৮ লক্ষ টাকা দাবি করেছিলেন হরচরণ সিং। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকা নগদ, দুটি বিলাসবহুল গাড়ি, প্রচুর পরিমানে গহনা ও বেশ কয়েকটা মূল্যবান ঘড়ি বাজেয়াপ্ত করেছে সিবিআই।
পাঞ্জাবের ফতেগড় সাহেবের আকাশ বাট্টা নামে এক স্ক্র্যাপ ডিলারের পাঁচ দিন আগে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সিবিআই মোহালিতে হরচরণ সিং ভুল্লার অফিসে হানা দেয়। আকাশ বাট্টা অভিযোগ করেছিলেন যে, ডিআইজি ভুল্লার তাঁকে ব্যবসা সংক্রান্ত একটা মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছিলেন। হরচরন সিং ভুল্লার আকাশকে বলেছিলেন, যদি তিনি ৮ লক্ষ টাকা ঘুষ না দেন তাহলে মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ভুল্লার জানিয়েছিলেন, তাঁর সহযোগী কৃষ্ণের মাধ্যমে অর্থ প্রদান করা হোক। কৃষ্ণ তাঁকে বারবার চাপ দিচ্ছিল বলে অভিযোগ।
প্রাথমিকভাবে অভিযোগ যাচাইয়ের পর, সিবিআই চণ্ডীগড়ের সেক্টর ২১–এ একটা ফাঁদ পাতে। অভিযানের সময় ডিআইজি–র পক্ষে অভিযোগকারীর কাছ থেকে ৮ লক্ষ টাকা গ্রহণ করার সময় কৃষ্ণকে হাতেনাতে ধরা হয়। টাকা হস্তান্তরের পরপরই অভিযোগকারী আকাশ ও ডিআইজি ভুল্লার মধ্যে একা নিয়ন্ত্রিত ফোন কলের ব্যবস্থা করা হয়। কথাপোকথনে ভুল্লার অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেন এবং উভয়কেই তাঁর অফিসে যাওয়ার নির্দেশ দেন। এই প্রমাণের ভিত্তিতে সিবিআই দল ডিআইজি ভুল্লারকে মোহালিতে তাঁর অফিসে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে। গ্রেফতারের পর, সিবিআই রোপার, মোহালি এবং চণ্ডীগড়ে ভুল্লারের একাধিক আস্তানায় ব্যাপক তল্লাশি চালায়।
ভুল্লারে বিভিন্ন আস্তানা থেকে সিবিআই নগদ আনুমানিক ৫ কোটি টাকা, ১.৫ কেজি সোনা এবং গয়না, পাঞ্জাব জুড়ে স্থাবর সম্পত্তি সম্পর্কিত নথিপত্র, দুটি বিলাসবহুল গাড়ি, একটা মার্সিডিজ এবং একটা অডি, ২২টি দামি বিদেশি হাতঘড়ি, ৪০ লিটার আমদানি করা বিদেশি মদ উদ্ধার করেছে। এছাড়া আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, যার মধ্যে রয়েছে একটা ডবল–ব্যারেল শটগান, একটা পিস্তল এবং একট রিভলবার ও এবং একটা এয়ারগানও উদ্ধার হয়েছে। অভিযুক্ত মধ্যস্থতাকারী দালাল কৃষ্ণের বাসা থেকে সিবিআই অতিরিক্ত ২১ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। ভুল্লার এবং কৃষ্ণ দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।
২০০৯ ব্যাচের আইপিএস অফিসার ভুল্লার পাতিয়ালা রেঞ্জের ডিআইজি, ভিজিল্যান্স ব্যুরোর যুগ্ম পরিচালক এবং মোহালি, সাংরুর, খান্না, হোশিয়ারপুর, ফতেগড় সাহেব এবং গুরুদাসপুরে সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্টসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে, ভুল্লার একটি বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দিয়েছিলেন, যা শিরোমণি আকালি দল নেতা বিক্রম সিং মাজিথিয়ার বিরুদ্ধে একটা হাইপ্রোফাইল মাদক পাচার মামলার তদন্ত করেছিল। তিনি পাঞ্জাব সরকারের মাদকবিরোধী অভিযান, ‘যুদ্ধ নাশিয়েন বিরুধ’–এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা রাজ্য জুড়ে মাদক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য শুরু হয়েছিল।
❤ Support Us







