- দে । শ
- জানুয়ারি ৭, ২০২৬
সন্দেশখালিতে ট্রাক ও প্রাইভেট গাড়ি দুর্ঘটনা ঘটানোর ষড়যন্ত্রের মূল চক্রী আবদুল আলিম মোল্লাকে সিবিআই হেপাজতে নিল
সন্দেশখালিতে ট্রাক ও প্রাইভেট গাড়ি ধাক্কা নিছক দুর্ঘটনা ছিল না, এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। আর সেই ষড়যন্ত্রের মূল চক্রী আবদুল আলিম মোল্লাকে সিবিআই হেপাজতে নিল। আবদুল আলিম সন্দেশখালির বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাহাজানের ঘনিষ্ঠ। তাকে এবার ২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকদের ওপর হামলা ও মারধোর ঘটনায় মামলার সঙ্গে যুক্ত করে তদন্তের জন্য নিজেদের হেপাজতে নিল সিবিআই। আবদুল আলিমকে পুলিশ গ্রেপ্তার করে সন্দেশখালিরতে গাড়ি দুর্ঘটনার মামলায়। গত ১০ ডিসেম্বর বসিরহাট আদালতে সাক্ষী দিতে আসার পথে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সঙ্ঘর্ষের ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন শেখ শাজাহানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ ও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ। দুর্ঘটনায় ভোলাঘোষ গুরুতর জখম হন। মৃত্যু হয় সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক সাহিন মোল্লার। এই দুর্ঘটনার পরে শোরগোল পড়ে যায়। কারণ ভোলা ঘোষ ইডি সিবাআইয়ের মামলায় শেখ শাজাহানের বিরুদ্ধে অন্যতম সাক্ষী। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে জেল থেকে শেখ শাজাহানের পরিকল্পনা মাফিক ওইদিন দুর্ঘটনা ঘটানো হয়। কিন্তু অল্পের জন্য ভোলা ঘোষ বেঁচে গেলেও তাঁর ছোট ছেলে সত্যজিৎ ও গাড়ির চালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনায় ট্রাকের চালক গোলাম হোসেন মোল্লা, আবদুল আলিম মোল্লা, নজরুল মোল্লা, রুহুল কুদ্দুস তরফদার, সুশান্ত সর্দার ওরফে উত্তমকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে আব্দুল আলিম মোল্লা ওইদিনের দুর্ঘটনা ঘটানোর পেছনে মূল ষড়যন্ত্রকারী। এই আবদুল আলিম ২০২৪ সালে ৫ জানুয়ারি সরবেড়িয়া আকুঞ্জিপাড়াওয় ইডি আধিকারিকদের ওপর হামলার সিবিআইয়ের সন্দেহের তালিকায় ছিল। তার বাড়িতে সিবিআই নোটিশ দিয়ো আসে। কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা দেয়নি আবদুল আলিম। এবার গাড়ি দুর্ঘটনার মামলায় তাকে পুলিশ গ্রেপ্তার করলে সিবিআই পুলনো মামলায় তাকে যুক্ত করে। আজ বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ৪ দিন সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছন। জানা গেছে ১০ ডিসেম্বর সকালে ভোলা ঘোষের গাড়ির সঙ্গে ট্রাকের মুখো মুখি সঙ্ঘর্ষ আবদুল আলিমের পরিকল্পনা মত হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটর বাইক ট্রাকটির সঙ্গে যেতে। ওই বাইক ভোলাঘোষের গাড়ি চিনিয়ে দেয়। বাইকটিতে অনুসরণকারী রুহুল কুদ্দুস তরফদারকে পুলিশ গ্রেপ্তার করে অনেক তথ্যই জানতে পারে।
❤ Support Us






