- এই মুহূর্তে দে । শ
- মে ১৩, ২০২৬
বিধানসভায় শপথ নিলেন শুভেন্দু
বিধানসভায় শপথ নিলেন পশ্চিমবঙ্গের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী । প্রথা অনুযায়ী প্রথম শুভেন্দু অধিকারীকে গার্ড অব অনার দেওয়া হয় রাজ্য বিধানসভায় । এরপর বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে নিজের নির্ধারিত কক্ষে যান রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী ।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে, নব নির্বাচিত বিধানসভা সদস্যদের মধ্যে শপথ নেন শুভেন্দু অধিকারী । তাঁকে শপথবাক্য পাঠ করালেন প্রটেম স্পিকার তাপস রায় । শপথগ্রহণের ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী ।
শুভেন্দু অধিকারীর পর রাজ্য মন্ত্রিসভার সদস্য দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকেরা শপথ নেন । আজ এবং আগামীকাল মিলিয়ে ২৯০ জন বিধায়ক শপথ নেবেন । রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় পুননির্বাচন হবে । অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন । তাঁদের ছেড়ে দেওয়া আসনেও নির্বাচনন হবে । তারপরই ওই চার আসনের বিজিত বিধায়করা শপথ নেবেন ।
বিধানসভায় ১৫ মে স্পিকার নির্বাচন হওয়ার কথা । তার আগে নব নির্বাচিত বিধানসভার প্রবীণ সদস্য হিসেবে দায়িত্বভার সামলাবেন তাপস রায় । মঙ্গলবার প্রোটেম স্পিকারে শপথ নিয়েছেন তিনি । তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরএন রবি ।
❤ Support Us






