Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

পুকুরে ঝুলছে কংক্রিটের রাস্তা, বিপন্ন এলাকাবাসী।মেরামত নিয়ে শুরু রাজনৈতিক বিবাদ

আরম্ভ ওয়েব ডেস্ক
পুকুরে ঝুলছে কংক্রিটের রাস্তা, বিপন্ন এলাকাবাসী।মেরামত নিয়ে শুরু রাজনৈতিক বিবাদ

পুকুরে মধ্যে ঝুলে পড়েছে কংক্রিটের রাস্তা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকার মানুষ। মেরামতের নামে চলছে রাজনৈতিক চাপানউতোর। কংক্রিটের রাস্তার অনেকটা ঝুলে আছে পুকুরের মধ্যে। সেই ঝুলন্ত পথে প্রাণ হাতে করে যাতায়াত করেন এলাকার বাসিন্দারা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকে আঙনাড়া গ্রামে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিমাতৃসুলভ মনোভাবের দরুণ করুণ অবস্থা রাস্তাটির। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। বারবার বলে কোন সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন ওই একদিক কাত হয়ে পড়া বিপজ্জনক রাস্তা দিয়ে। হাসনাবাদের বনবিবি সেতুর পাশেই আঙনাড়া গ্রাম। এটি হাসনাবাদ পঞ্চায়েতের মধ্যে পড়ে। হাসনাবাদ পঞ্চায়েত বিজেপি পরিচালিত। আঙনাড়া গ্রামে সুভাষ হালদারের পুকুরপাড় দিয়ে পাড়ার মধ্যে চলে গেছে কংক্রিটের রাস্তা। পুকুরের পাড় ধসে প্রায় ৩০ মিটার রাস্তা যেভাবে ঝুলে পড়েছে তা পাহাড়ি পথকেও হার মানাবে। কী ভাবে যে মানুষ সেই রাস্তা দিয়ে চলাচল করেন সেটাই আশ্চর্যের।

এলাকার মানুষের অভিযোগ, বার বার পঞ্চায়েতকে জানিয়েও কোন ফল হয়নি। হাসনাবাদ পঞ্চায়েত সমিতি তৃণমূলের । রাস্তাটি যেখানে সেই এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের শতরূপা বিশ্বাস। স্থানীয় বিজেপি নেতা তুলসী দাস বলেন, বিজেপি পঞ্চায়েত বলে আমরা সব কিছু থেকে বঞ্চিত। লড়াই করে আমাদের উন্নয়নের টাকা আনতে হয়। হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, বঞ্চনার কোন প্রশ্নই নেই। একই বরাদ্দ হাসনাবাদ পঞ্চায়েত পায়। বিজেপি বলে কোন বৈষম্য করা হয়না। বরং বিজেপি ওই পঞ্চায়েতে উন্নয়নে কোন কাজে আগ্রহী নয়।

তৃণমূলের হাসনাবাদ অঞ্চল সভাপতি রমেশ দাস বলেন, রাস্তার কাজ পঞ্চায়েতের করার কথা। যেহেতু পঞ্চায়েতের বিরোধী দলে তৃণমূল। সেকারণের রাস্তা সংস্কারে অনীহা বিজেপি শাসিত পঞ্চায়েতের। আমরা বার্ষিক পরিকল্পনায় বিষয়টি তুলেছি। রমেশবাবু বলেন, যদি পঞ্চায়েত না করে তাহলে অন্যভাবে ব্লক থেকে রাস্তা করে দেওয়া হবে খুব শিগগির। পঞ্চায়েতের বিজেপি প্রধান রিঙ্কু পাত্রের বলেন, এলাকার মানুষ এবছর আমাদের নজরে এনেছেন ওই রাস্তার কথা। বিজেপি শাসিত পঞ্চায়েত বলে রাস্তার সংস্কারের করতে চাইলে তৃণমূল সদস্য তাতে প্রথমে রাজি হন নি। প্রধান বলেন, পঞ্চায়েতের তহবিলে টাকা নেই। তবে এই আর্থিক বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল মাসে অন্য ফান্ডের টাকায় পুকুরের গার্ডওয়াল করে রাস্তা কাজে হাত দেওয়া হবে। বিজেপির প্রধান বলেন, আমরা ওই রাস্তার আশপাশের বাসিন্দাদের যতদিন না রাস্তা ঠিক হচ্ছে সাবধানে চলাচল করার জন্য বলেছি। বাচ্চাদের একা ছাড়তে নিষেধ করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!